Cheapest Motorcycles: মাত্র ৩,৪৪৬ টাকায় ঘরে আনুন Hero HF Deluxe! চমকে দেবে বাইকের মাইলেজ
Cheapest Motorcycles: পাবলিক ট্রান্সপোর্টে সফর করতে করতে ক্লান্ত! কম দামে বেশি মাইলেজ পাওয়া যায় এমন বাইকের খোঁজ করছেন? তবে যে বাইকগুলি এই মুহূর্তে বাজারে রয়েছে তা সবগুলোই ১ লাখ টাকার উপরে। ফলে মধ্যবিত্তের কেনার বাইরে।
তবে নিরাশ হওয়ার কোনও প্রয়োজন নেই। এই প্রতিবেদনে এমন একটি বাইকের খোঁজ রইল যা মিলবে একেবারে জলের দরে। এমনকি বাইকের মাইলেজও চমকে দেবে। ভাবছেন তো সস্তার বাইক (Cheapest Motorcycles) বাজারে আছে কিনা? সেজন্যেই তো এই প্রতিবেদন-

Cheapest Motorcycles: 70KMPL মাইলেজ দেবে
বাইকের বাজারে ঝড় তুলেছে Hero HF Deluxe। সংস্থার ফুয়েল এফিসিয়েন্ট বাইক এটি। এই বাইক মেনটেনেন্স খরচ যেমন কম, তেমন চালানোর খরচও (Cheapest Motorcycles) অনেকম কম। মাইলেজের জন্যেই বাইক খুবই জনপ্রিয়। Hero এর HF Deluxe বাইকটিতে 97.2 সিসি'র ইঞ্জিন দেওয়া রয়েছে। এই বাইক ৮ পিএএস পাওয়ার এবং 8.05 এনএম টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের পাওয়ার BS4 মডেলের থেকে 0.3 PS কম। কিন্তু মাইলেজ ৯ শতাংশ বেশি। বাইকে চারটি স্পিড গিয়ারবক্স দেওয়া রয়েছে।
Cheapest Motorcycles: বাইকের ফিচার
Hero এর HF Deluxe বাইকটির ডিজাইন বেশ আকর্ষণীয়। স্প্লেনডারের তুলনায় অনেক বেশি কূল লুক বাইকের। বাইকে হ্যালোজেন হেডলাইন, ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়াও বাইকে এনালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। স্পিডোমিটার এবং ফুয়েল গেজ সম্পর্কে তথ্য এনালগ কনসোলে থেকে পাওয়া যায়। এই বাইকে ফুয়েল সেভিং i3S প্রযুক্তি দেওয়া রয়েছে। যা বাইকের মাইলেজ বাড়াতে সাহায্য করে।
Cheapest Motorcycles: মাত্র ৩,৫৫০ টাকায় মিলবে বাইক
Hero HF Deluxe বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র ৫৯ হাজার ০১৮ টাকা (এক্স-শোরুম) থেকে। উৎসবের মরশুমে এই বাইকের উপর অফার (Cheapest Motorcycles) দেওয়া হয়েছে। যে কোনও ফাইনান্স সংস্থা এই বাইক মাত্র 3,500 টাকা ডাউনপেমেন্ট করে বাড়িতে নিয়ে আসার সুযোগ দেবে। যদি আপনি এই বাইকের জন্যে ৬৫,৪৭৩ টাকা লোন ৩৬ মাসের জন্যে নেন তাহলে ১০ শতাংশ হারে সুদ দিতে হবে।
এজন্যে প্রতি মাসে মাত্র 2,364 টাকা EMI দিতে হবে গ্রাহককে। এই অফার এবং দাম রাজ্য হিসাবে অবশ্য বদলে যেতে পারে। ফলে যে কোনও শোরুম কিংবা ডিলারশিপে গিয়ে এই বাইকটি কিনতে পারেন।












Click it and Unblock the Notifications