Cheapest Motorcycle: মাত্র ১৫ টাকায় ছুটবে ১১০ কিমি! Electric Luna লঞ্চ করতেই ঘুম উড়ল Hero_Bajaj-এর
Cheapest Motorcycle: ভারতের অটো সেক্টরে ফের Luna -র ধামাকেদার এন্ট্রি! একটা সময় এই মোডেপ মধ্যবিত্তের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। তবে এবার একেবারে নতুন ভার্সনে বাজারে এল Luna। ব্যবহার করা হয়েছে একেবারে নতুন প্রযুক্তিও। ফলে আগের তুলনায় নতুন Luna অনেক বেশি ছুটবে।
Kinetic Green সম্প্রতি ভারতে বাজারে লঞ্চ করেছে নয়া Luna মোটরসাইকেলটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়করি। সংস্থার আশা নতুন লুনা আগের মতোই ফের একবার বাজারে ঝড় তুলবে। বিশেষ করে একেবারে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই Luna কিনতে পারবেন গ্রাহকরা। একনজরে দেখে নেওয়া যাক মোটরসাইকেলটির (Cheapest Motorcycle) ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

- Cheapest Motorcycle: লুনার বিপ্লব
Kinetic Green এর নয়া এই Luna মোটরসাইকেলটি (Cheapest Motorcycle) ছুটবে ইলেকট্রিকে! জ্বালানির দাম যেভাবে বাড়ছে তাতে ই-বাইক কিংবা স্কুটারর বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই কথা মাথায় রেখেই E luna লঞ্চ করল Kinetic Green। সংস্থার তরফে একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। অন্যদিক রেঞ্জও যে কোনও সুপার বাইকের থেকে কম নয়। তিনটি ভেরিয়েন্টে E luna মোপেড লঞ্চ করা হয়েছে। যার মধ্যে 80 কিলোমিটার, 110 কিলোমিটার এবং 150 কিলোমিটার রেঞ্জের মোপেড রয়েছে। বর্তমানে ১১০ কিলোমিটারের রেঞ্জের E luna লঞ্চ করেছে Kinetic Green।
- Cheapest Motorcycle: কী বললেন কেন্দ্রীয়মন্ত্রী
E Luna এর উদ্বোধন করেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়করি। তাঁর কথায়, যখন লুনা চলত তখন প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৪০ টাকা।। ফলে প্রতি ৪০ পয়সা সেই সময় খরচ আসত। এখন ১০ পয়সা প্রতি কিলোমিটারে E luna চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। পরিবহণ খরচ কমাতে এই মোডেপ দ্য বেস্ট বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, মন্ত্রীর কথায়, মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে যাদের বেতন ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে (Cheapest Motorcycle) তাঁদের কাছে ই-লুনা আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। ই-লুনা স্বনির্ভর ভারতের জন্য উপকারী প্রমাণিত হবে বলেও মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর।
@SulajjaFirodia
— Kinetic Green (@KineticgreenEV) February 7, 2024
The Legend Reborn: Kinetic Green launches E-Luna, an all-electric and stylish avatar of the iconic Luna!
.#kineticgreen #Eluna #PhirSeChalMeriLuna #ELunaLaunch #launchday #newlaunch pic.twitter.com/Ya3xRrOsbA
- Cheapest Motorcycle: দাম
Kinetic Green-এর দাবি, E Luna -তে এক কিলোমিটারে মাত্র ১০ পয়সা খরচ (Cheapest Motorcycle) পড়বে। সম্পূর্ণ চার্জ করার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 15 টাকা। অন্যদিকে মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হয়েছে Electric Luna -এর। অর্থাৎ এক্স-শোরুম প্রাইস পড়বে মাত্র 69,990 টাকা। তবে মাত্র 500 টাকা দিয়ে প্রি-বুকিং করতে পারবেন গ্রাহকরা।












Click it and Unblock the Notifications