Cheapest Motorcycle: মধ্যবিত্তের কথা ভেবে সস্তায় ইলেকট্রিক CT 100 লঞ্চ করতে পারে Bajaj
Cheapest Motorcycle: দেশের বাইকের বাজারে ইতিমধ্যে নিজেদের জায়গা শক্ত করেছে বাজাজ অটো! বিশেষ করে পালসার কিংবা মধ্যবিত্তের সিটি ১০০ রীতিমত একটা সময় ঝড় তুলেছে ।
সম্প্রতি সিএনজি বাইক নিয়ে আসার ঘোষণা করেছে বাজাজ অটোর এমডি রাজীব বাজাজ। আর এহেন ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে উন্মাদনা। বিশেষ করে বাইকটির দাম-ফিচার নিয়ে শুরু হয়েছে কৌতূহল। মধ্যবিত্তের কথা ভেবে আরও একটি সস্তার (Cheapest Motorcycles) বাইক আনতে পারে বাজাজ অটো!

Cheapest Motorcycle: ফিরতে পারে Bajaj CT 100
ফিরতে পারে Bajaj CT 100। তবে এবার এই বাইকটি পেট্রোলে নয়। চলবে ব্যাটারিতে। 'টাইমসবুল' বলে একটি হিন্দি নিউজ পোর্টালের প্রকাশিত খবর অনুযায়ী, বাজাজ (Bajaj) খুব শীঘ্রই CT 100 EV লঞ্চ করতে পারে। সিটি -১০০ এর নামেই ব্যাটারিচালিত বাইকটি লঞ্চ করতে পারে সংস্থা। তাতে বিক্রি (Cheapest Motorcycles) এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে।
তবে এই বাইকের (Bajaj CT 100 Electric) বিষয়ে খুব একটা তথ্য প্রকাশ্যে আসেনি। এমনকি বাইকের ফিচার বা কিছু সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়নি। তবে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর বলছে, বাইকটির ব্যাটারি ক্ষমতা দমদার হবে। তবে দাম (Cheapest Motorcycles) অনেকটাই কম হবে। আর তা অনেক অটো এক্সপার্ট মনে করছে বলেই দাবি করা হয়েছে।
Cheapest Motorcycle: একাধিক নতুন ফিচার
তবে (Cheapest Motorcycles) প্রকাশিত খবর বলছে, এই বাইকে (Bajaj CT 100 Electric) 4.4 কিলোওয়ার আওয়ার সম্পন্ন ব্যাটারি থাকতে পারে। লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। যদি স্বাভাবিক ভাবে চার্জ করা হয় তাহলে চার্জ হতে পাঁচ ঘন্টা সময় লাগবে। তবে দু'ঘন্টাতেও বাইকটি চার্জ হয়ে যাবে। Bajaj CT 100 Electric- বাইকটিতে ফুল চার্জ করার পর ১২০ থেকে ১৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। সেফটির বিষয়টিকে মাথায় রাখা হয়েছে। আর সেই কারনে বাইকে ডিস্ক ব্রেকের অপশন পাওয়া যেতে পারে।
Cheapest Motorcycle: দাম এবং অন্যান্য তথ্য
শোনা যাচ্ছে, Bajaj এর CT 100 Electric ভেরিটেন্টে নতুন একাধিক ফিচার দেখতে পাওয়া যেতে পারে। থাকতে পারে রাইডিং মোডের অপশন। যেখানে ব্লুটুথ- নেভিগেশন এবং মোবাইল কানেকটিভিটির সুবিধা দেওয়া হয়েছে। এতে ইউএসভি চার্জিং পোর্ট পাওয়া যাবে। এছাড়াও ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো ফিচারও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
আর দাম! ওই সংবাদমাধ্যমের খবর বলছে, Bajaj এর CT 100 Electric ভেরিটেন্টের দাম (Cheapest Motorcycles) মাত্র ৮৫ হাজার থেকে ৮৭ হাজারের মধ্যেই হতে পারে।












Click it and Unblock the Notifications