Cheapest EV Scooter: মাত্র ৯৯৯ টাকায়...! কলকাতায় উদ্বোধন হয়ে গেল Motovolt M7 ইভি স্কুটারটির

Cheapest EV Scooter: ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় বহু সংস্থায় ইভি স্কুটার কিংবা বাইক লঞ্চ করছে। সম্প্রতি Motovolt Mobility Pvt Ltd একেবারে নতুন প্রজন্মের কথা ভেবে নয়া একটি ইলেকট্রিক স্কুটার Motovolt M7 লঞ্চ করেছে। রেঞ্জ থেকে শুরু করে শক্তিশালী ব্যাটারি প্যাক!

অনেক দামী সংস্থাও এই স্কুটারের কাছাকাছি নেই বলেই দাবি Motovolt Mobility Pvt Ltd-এর। কলকাতায় নয়া এই Motovolt M7 মডেলটি লঞ্চ করেছে (Cheapest EV Scooter) সংস্থা।

Cheapest EV Scooter

  • Cheapest EV Scooter: শক্তিশালী ব্যাটারি প্যাক

Motovolt M7 এ 3kWh ইউনিটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক (Cheapest EV Scooter) দেওয়া হয়েছে। প্রয়োজনে স্কুটারটির ব্যাটারি খুলে অন্য জায়গায় চার্জ দেওয়া হবে। মাত্র কয়েক ঘণ্টাতেই ফুল চার্জ হওয়ার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, একবার ফুল চার্জে স্কুটারটি ১৬৬ কিমি পর্যন্ত ছুটতে পারবে বলে দাবি সংস্থার। শুধুমাত্র চালানোর জন্য নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নয়া এই ইভি স্কুটারটি। একেবারে শক্তিশালী ক্রেডল হেভি-ডিউটি মাইল্ড স্টিল ফ্রেমের উপর তৈরি করা হয়েছে এটি। Motovolt Mobility Pvt Ltd এর দাবি নয়া Motovolt M7ম ১৮০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারবে।

  • Cheapest EV Scooter: একাধিক ভেরিয়েন্ট

চাহিদার কথা মাথায় রেখে Motovolt M7 এর একাধিক ভেরিয়েন্ট (Cheapest EV Scooter) নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সংস্থা। যদিও এখন একাধিক রঙের অপশন রেখেছে Motovolt Mobility Pvt Ltd । যার মধ্যে রয়েছে লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়োলো এবং পুমা ব্ল্যাক। ফলে ক্রেতারা নিজেদের পছন্দের মতো Motovolt M7 কিনতে পারবেন।

  • Cheapest EV Scooter: আধুনিক ফিচার

বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে Motovolt M7 ইভি স্কুটারটিতে (Motovolt M7 E-Scooter)। টিএফটি স্ক্রিন সহ মোবাইল অ্যাপ কানেকটিভিটির সুবিধা (Cheapest EV Scooter) পাবেন গ্রাহকরা। পাশাপাশি সামনে আর পিছনে LED indicators দেওয়া হয়েছে। Side Stand Sensor সহ হ্যান্ডেল লক দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে রাইড ডেটা সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি রিয়েল-টাইম অবস্থান ট্র্যাকিং, ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে।

  • Cheapest EV Scooter: দাম

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই ইভি স্কুটারটি। তবে প্রি-অর্ডার (Cheapest EV Scooter) নেওয়া শুরু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকায় বুকিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। তবে ইভি স্কুটারটির দাম রাখা হয়েছে ১,২২,০০০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+