Bajaj Chetak নাকি TVS iQube কোনটা কিনলে সস্তা হবে! রইল OLA S1 এর দামও

Cheapest Electric Scooter: হাই ড্রাইভিং রেঞ্জের ইভি স্কুটারের চাহিদা বাজারে সবসময় বেশি থাকে! আর এই সেগমেন্টের সেরা তিনটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ রইল। যেগুলি ১০০ কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ দেয়। দামেও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক তালিকায় কি কি ইলেকট্রিক ভেইক্যাল রয়েছে।

সেগুলির দাম এবং স্পেসিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে। শুধু তাই নয়, খুব অল্প ডাউন পেমেন্ট করেও এই বাইক কেনার সুযোগ রয়েছে।

Cheapest Electric Scooter

Cheapest Electric Scooter: OLA S1 Pro Gen 2

OLA এর অন্যতম সেরা ইলেকট্রিক স্কুটার OLA S1 Pro Gen 2। একবার ফুল চার্জে 195 Km পর্যন্ত ছুটতে সক্ষম এই স্কুটার। শুধু তাই নয়, সব উচ্চতার মানুষ যাতে OLA S1 Pro Gen 2 স্কুটারটি চালাতে পারে সেজন্যে সিট হাইট 805 mm রাখা হয়েছে।

স্কুটারের টপ স্পিড 120 Kmph। যা অনেক দামী স্কুটারেও পাওয়া সম্ভব হবে না। পাঁচটি ভেরিয়েন্ট আছে OLA S1 Pro Gen 2 স্কুটারটির। 5000 W এর পাওয়ার মোটর দেওয়া হয়েছে। এক্স শোরুমের দাম পড়বে 1.62 লাখ টাকা।

Cheapest Electric Scooter: TVS iQube

TVS এর iQube ইতিমধ্যে ক্রেতাদের অন্যতম বিক্রিত ইভি স্কুটার হয়ে উঠেছে। স্কুটারটির এক্স-শোরুম প্রাইস (Cheapest Electric Scooter) পড়বে 1.44 লাখ টাকা। সিঙ্গল চার্জে TVS iQube স্কুটারটি 100 Km পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। দুটি ভেরিয়েন্টে বাজারে রয়েছে এই স্কুটার। সুরক্ষার জন্যে স্কুটারের দুই চাকাতেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। মাত্র 4.2 সেকেন্ডেই 40 kmphপর্যন্ত হাইস্পিডে ছুটতে পারে টিভিএসের এই স্কুটার।

Cheapest Electric Scooter: Bajaj Chetak

বাজারে ফের Chetak ফিরিয়েছে Bajaj। দুটি ভেরিয়েন্টে এই দুটি ইভি স্কুটার লঞ্চ করেছে বাজাজ। Chetak Urbane এর এক্স-শোরুম (Cheapest Electric Scooter) প্রাইস 1.22 লাখ টাকা। এবং Chetak Premium এর দাম পড়বে 1.37 লাখ টাকা (এক্স-শোরুম প্রাইস)। রাইডাররা Premium-এ 3.2 kWh ব্যাটারি প্যাকের সুবিধা পাবেন।

একই সঙ্গে 126 km পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে। অন্যদিকে Urbane ভেরিয়েন্টে একবার ফুল চার্জেই 113 km পর্যন্ত রেঞ্জের সুবিধা মিলবে। ক্রেতাদের পছন্দের কথা ভেবে Bajaj Chetak এর ১০ টি রঙের অপশন দেওয়া হয়েছে। এছাড়াও আরও একগুচ্ছ ফিচারের সুবিধা পাবেন গ্রাহকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+