Cheapest Electric Sports Bike: Ola অনেক শিশু, 60V ব্যাটারি শক্তিতেই ছুটবে দেশের স্পোর্টস বাইক! সঙ্গে...
Cheapest Electric Sports Bike India: ভারতের বাজারে আরও একটি ইলেকট্রিক বাইক এন্ট্রি নিয়ে নিল! দেশের মাটিতে সবথেকে সস্তার ইলেকট্রিক বাইক লঞ্চ করল Odysse। নয়া এই বাইকের নাম দেওয়া হয়েছে Odysse Evoqis Lite। একেবারেই নতুন ডিজাইনের আধুনিক একটি বাইক। দামও একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। শুধু তাই নয়, Odysse Evoqis Lite বাইকটিতে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে।
সংস্থার দাবি, ডিজাইন এবং ফিচার যে কোনও ই বাইকের থেকে আলাদা। তরুণ প্রজন্মকে টার্গেট করতে একেবারেই আলাদা কিছু ফিচার যোগ করা আছে বলেও জানানো হয়েছে। এক নজরে দেখে নিন খু|ঁটিনাটি (Cheapest Electric Sports Bike India) তথ্য -

Cheapest Electric Sports Bike India: ফিচার
Odysse Electric Evoqis Lite অন্যতম সস্তার ইলেকট্রিক বাইক ভারতের বাজারে। এতে 60V ব্যাটারি দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ চার্জ করার পর ৯০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেও এই sports bike ছুটতে পারবে। সিটি রাইডের জন্যেও সেরা এই বাইক। ডিজাইন তো আলাদাই, একই সঙ্গে Odysse Electric Evoqis Lite এর বডিতে আকর্ষণীয় গ্রাফিক্স দেওয়া হয়েছে। যা আরও ই-বাইকটির লুককে বাড়িয়ে তুলেছে।
Cheapest Electric Sports Bike India: অন্য মাত্রা দেবে স্পোর্টি রাইডিং'য়ে
Odysse Evoqis Lite ইলেকট্রিকি বাইকটিতে দ্রুত ইগনিশন, একাধিক ড্রাইভিং মোড, মোটর কাট-অফ সুইচ, অ্যান্টি-থেফট লক এবং স্মার্ট ব্যাটারির মতো একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। Odysse ইলেকট্রিকের এক কর্তা জানিয়েছেন, স্পোর্টি রাইডিংকে আগের চেয়ে এখন অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনও আপস ছাড়াই শুধুমাত্র অ্যাডভেঞ্চার চান যারা তাদের জন্য সেরা অপশন Odysse Evoqis Lite, দাবি সংস্থার কর্তার। তাঁর কথায়, ইলেকট্রিক অপশন হওয়াতে এই বাইক পরিবেশের ক্ষতি করবে না বলেই দাবি।
Cheapest Electric Sports Bike India: দাম
Odysse Evoqis Lite ইলেকট্রিক বাইকটির দাম মধ্যবিত্তের কথা ভেবেই রাখা হয়েছে। এক সংবাদমাধ্যমের খবর অনুজযায়ী, এক্স প্রাইস মাত্র ১ লখ ১৮ হাজার। নয়া এই বাইক আগামিদিনে Oben Rorr, Revolt, Ola, Kabira, Matter মতো ইলেকট্রিক বাইক নির্মাতা সংস্থাকে চ্যালেঞ্জ করবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Odysse ইলেকট্রিকের শোরুম কিংবা যে কোনও ডিলারেরর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনলাইনেও বুক করার সুবিধা আছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications