Cheapest Electric Scooter: ধামাকা অফার নিয়ে বাজারে এল Fujiyama EV Classic! বুকিং হবে মাত্র ১,৯৯৯ টাকায়
Cheapest Electric Scooter in India 2024: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ভারতে লঞ্চ করল Fujiyama EV Classic e-Scooter। ইভি বাইক কিংবা স্কুটারের চাহিদা ভারতে বাড়ছে। আর এই চাহিদার কথা মাথায় রেখেই বহু সংস্থা ইলেকট্রিক ভেইক্যাল লঞ্চ করছে। বড় বড় বাইক প্রস্তুতকারী সংস্থার পাশাপাশি একাধিক স্টার্টআপ ইভি ভেইক্যাল নিয়ে কাজ করছে। যেগুলির দাম বিভিন্ন।
আর এই সেগমেন্টের সেরা ইভি Fujiyama EV Classic। এই ইলেকট্রিক স্কুটারে (e-Scooter) রাইডাররা অসাধারণ রেঞ্জ এবং ভালো টপ স্পিড পাবেন। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে এই ই-স্কুটারে। এক নজরে দেখে নেওয়া যাক

- Cheapest Electric Scooter in India 2024: দেশজুড়ে শোরুম
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংস্থা অর্থাৎ fujiyamaev গোটা দেশে ইতিমধ্যে ৫৫ টি এক্সক্লুসিভ ডিলারশিপ এবং ১১৫ টি সার্ভিস পয়েন্ট তৈরি করে ফেলেছে। Fujiyama EV Classic e-Scooterটি কেনা কিংবা সার্ভিসের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না গ্রাহকের। এমনটাই দাবি সংবাদমাধ্যমের।
- Cheapest Electric Scooter in India 2024: শক্তিশালী ইঞ্জিন
Fujiyama EV Classic এই e-Scooter টিতে 3000-watt এর পিক পাওয়ার মোটর দেওয়া হয়েছে। অন্যান্য ইভি স্কুটারে থাকা ইঞ্জিনের থেকে অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, একবার চার্জ করলে 120 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব নয়া Fujiyama EV Classic স্কুটারটি। শুধু তাই নয়, টপ স্পিড প্রতি ঘন্টায় ৬০ কিমি। ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪ ঘণ্টা। একবার তা হয়ে গেলে চার্জের চিন্তা ছাড়াই গোটা শহর ঘুরে ফেলতে পারবেন এই স্কুটারে।
- Cheapest Electric Scooter in India 2024: ফিচার
অন্যদিকেযে কোনও বয়সের মানুষ এই স্কুটারটি চালাতে পারবেন। বিশেষ করে মহিলাদের জন্য সেরা এই ইভি স্কুটার। রাতে অন্ধকার রাস্তা দিয়ে খুব সহজেই নয়া এই ইভি স্কুটার চালানো সম্ভব। Fujiyama EV Classic এই e-Scooter টিতে টুইন-বেরল LED লাইট দেওয়া হয়েছে। পাশাপাশি সুরক্ষার বিষয়টিও নজর রাখা হয়েছে। দেওয়া কম্বো ড্রাম ব্রেকিং সিস্টেম। রাইডাররা ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা পাবেন। এখানেই শেষ করেনি সংস্থা! Fujiyama EV Classic এ বড় 12- ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।
- Cheapest Electric Scooter in India 2024: দাম
Fujiyama EV Classic এর দাম একেবারে মধ্যবিত্তের কথা মাথায় রেখে দিয়েছে সংস্থা। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ৭৯ হাজার ৯৯৯ টাকায় (এক্স-শোরুম) কেনা যাবে এই ইভি স্কুটার। তবে এখন বাজার ধরতে সংস্থা বুকিং অ্যামাউন্ট রেখেছে মাত্র 1,999 টাকা।












Click it and Unblock the Notifications