Cheapest Electric Scooter: এক লাখেরও কম দাম! Hero-Bajaj-কে টক্কর দেবে সস্তার Simple Dot One
Cheapest Electric Scooter: সস্তার ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে Simple এনার্জি একেবারে নতুন একটি ইভি স্কুটার (Simple Dot One Electric Scooter) লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে এই সংস্থার তৈরি একাধিক ইভি স্কুটার নজর কেড়েছে গ্রাহকদের।
আর সে বিষয়টি মাথায় রেখে Simple Dot One লঞ্চ করতে চলেছে সংস্থা। আগামী ১৫ ডিসেম্বর দেশের বাজারে তাদের ইভি স্কুটারটি নিয়ে আসবে। এমনটাই জানা গিয়েছে। দামও (Cheapest Electric Scooter) হবে অনেকটাই কম বলেও দাবি।

Cheapest Electric Scooter: দাম অনেক কম হবে
Simple এনার্জি'র দাবি, Dot One দেশের সমস্ত মানুষকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এমনকি ইভি স্কুটারটির ফিচার এবং ডিজাইনও নতুন প্রজন্মের কথা রেখে তৈরি করা হয়েছে। নতুন ইলেকট্রিক স্কুটারটিও সিম্পল ওয়ানের প্ল্যাটফর্মে ডিজাইন করা হয়েছে। Simple এনার্জি'র দাবি, সংস্থার তৈরি নয়া Dot One ইভি স্কুটারটি এক লাখ টাকারও কমে পাওয়া যাবে। এমনকি প্রি-বুকিং অ্যামাউন্টও (Cheapest Electric Scooter) অনেক কম হবে। যাতে সবাই বুক করতে পারেন এই ইভি স্কটারটি।
Cheapest Electric Scooter: ১৫১ কিলোমিটারের রেঞ্জ
Simple Dot One ইভি স্কুটারটিতে 3.7 kWh ব্যাটারি যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এইবার চার্জে ১৫১ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যাবে এতে। এমনকি এত থেকেও বেশি রেঞ্জ মিলতে পারে। শুধু তাই নয়, Simple Dot One -এ ৩০ লিটারের বেশি অন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। এছাড়াও সম্পূর্ণ টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধা দিতে স্কুটারের সঙ্গে অ্যাপ্লিকেশন কানেকটিভিটি (Cheapest Electric Scooter) দেওয়া রয়েছে।
Cheapest Electric Scooter: বুকিং শুরু হচ্ছে
আগামী ১৫ ডিসেম্বর থেকে Simple Dot One ইভি স্কুটারটির বুকিং (Cheapest Electric Scooter) শুরু হবে। সংস্থার দাবি, সিম্পল এনার্জির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব শীঘ্রই Simple.One প্রকাশ্যে আনা হবে। অ্যাডভান্সড ফিচার, ডিজাইন সমস্ত মিলবে বলে দাবি সংস্থার। শুধু তাই নয়, দেশের মানুষের হাতে Simple Dot One ইভি স্কুটার আসবে বলেও দাবি সংস্থার।












Click it and Unblock the Notifications