Cheapest Electric Scooter: আরও সস্তা! ১৮ হাজার টাকা দাম কমল এই পাঁচ ইলেকট্রিক স্কুটারের
Cheapest Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। আর এই চাহিদার কথা মাথায় রেখে বহু বড় সংস্থা ইভি বাইক কিংবা স্কুটার তৈরির দিকে ঝুঁকেছে। এমনকি বহু স্টার্টআপও ইভি টু-হুইলার তৈরি করছে। বাড়ছে প্রতিযোগিতা। এই অবস্থায় বিক্রি বাড়াতে বহু সংস্থাই ইলেকট্রিক স্কুটারের দাম কমাতে শুরু করেছে।
প্রায় ২৫ হাজার টাকা দাম কমিয়েছে ওলা ইলেকট্রিক। এক ধাক্কায় ১৮ হাজার টাকা সস্তা (Cheapest Electric Scooter) হয়েছে এই পাঁচ স্কুটার। এক নজরে দেখে নিন তালিকা কি কি রয়েছে?

- Cheapest Electric Scooter: Okaya EV এর স্কুটার সস্তা হয়েছে
ইলেকট্রিক স্কুটার (Electric Scooters) এর জগতে নিজেদের জায়গা শক্ত করেছে Okaya EV। সংস্থার একাধিক মডেলের ই-স্কুটার রয়েছে। সংস্থা বিক্রি বাড়াতে ১৮ হাজার টাকা সস্তা করেছে দাম।
- Cheapest Electric Scooter: Okaya Faast F4 Price
এই স্কুটারের দাম প্রথমে ১,৩৭, ৯৯০ টাকা ছিল। ১৮ হাজার টাকা দাম কমানোর ফলে স্কুটারটির দাম হল ১,১৯,৯৯০ টাকা।
- Cheapest Electric Scooter: Okaya Motofaast Price
সংস্থার অন্যতম বিক্রিত ই-স্কুটারগুলির একটি Okaya Motofaast। প্রথমে এই স্কুটারের এক্স-শোরুম প্রাইস ছিল ১,৪১, ৯৯৯ টাকা। বড় ছাড়ের পর এই স্কুটারের দাম হয়েছে ১,২৯, ৯৯৯ টাকা।
- Cheapest Electric Scooter: Okaya Faast F3 Price
প্রথমে Okaya Faast F3 ইভি স্কুটারটির দাম ছিল ১,২৪,৯৯০ টাকা। এখন এই স্কুটারের এক্স শোরুম প্রাইস হয়েছে ১,০৯,৯৯০ টাকা।
- Cheapest Electric Scooter: Okaya Faast F2B Price
এই স্ক্লুটারের দাম ৯ হাজার টাকা কম হয়েছে। আগে Okaya Faast F2B এর এক্স-শোরুম প্রাইস ছিল ১,০২, ৯৫০ টাকা। আর তা কমে হয়েছে ৯৩ হাজার ৯৫০ টাকা।
- Cheapest Electric Scooter: Okaya Faast F2f Price
সংস্থার এক লাখ টাকার কম দামের অন্যতম স্কুটার Okaya Faast F2f । আগে এক্স-শোরুম প্রাইস ছিল ৯৩ হাজার ৯৯৯ টাকা। এখন তা কমে হল্ ৮৩ হাজার ৯৯৯ টাকা।
মাথায় রাখতে হবে সংস্থার তরফে এই স্কুটার সীমিত সময়ের জন্য। আগামী ২৯ মার্চের মধ্যে যারা এই ইলেকট্রিক স্কুটার কিনবে তারাই এই সুযোগ নিতে পারবেন।












Click it and Unblock the Notifications