Cheapest Electric Scooter In India: মাত্র ৩৩ হাজার টাকা! মহিলাদের জন্য সেরা OLA Gig, কানেক্ট হবে অ্যাপেই
Cheapest Electric Scooter In India: সবথেকে সস্তার একটা ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? যা ৩৫ হাজার টাকারও কমে কেনা সম্ভব! তাহলে এক্ষেত্রে সেরা অপশন হতে পারে OLA Gig Scooty। মাত্র ৩৩ হাজার টাকায় এই ইলেকট্রিক স্কুটার কেনা সম্ভব। ইতিমধ্যেই OLA-র এই ইভি নজর কেড়েছে। কেনার হিড়িক পড়ে গিয়েছে। বিশেষ করে এই ইস্কুটারটি OLA ড্রাইভার-পিটি (পার্টনারদের) জন্য একটি সেরা।
দাম কম হলেও OLA Gig Scooty-তে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। এমনকী ডিজাইনও একেবারে চমকে দেবে। এক নজরে দেখে নিন OLA Gig Scooty এর খুঁটিনাটি সমস্ত তথ্য (Cheapest Electric Scooter In India) ।

Cheapest Electric Scooter In India: একাধিক নতুন ফিচার
OLA Gig Scooty এর দুটি ভেরিয়েন্ট অপশনে কেনা সম্ভব। টপ OLA Gig + টপ ভেরিয়েন্ট বাজারে রয়েছে। তুলনামূলক দামটা একটু বেশি। OLA Gig Scooty -তে একাধিক নতুন এবং স্মার্ট ফিচার আছে। যেমন আছে অ্যাপের মাধ্যমে কানেকটিভিটি, রিয়েল টাইম ব্যাটারি ট্র্যাকিং সহ একাধিক আপডেটেড ফিচার। যা ড্রাইভিং অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে দাবি সংস্থার।
Cheapest Electric Scooter In India: সবাই চালাতে পারবে
OLA Gig Scooty টি সববয়সের মানুষই চালাতে পারবেন। এমনকী মহিলারাও চালাতে পারবে। টপ স্পিড 25kmph। ফলে ভয়ের কোনও কারণ নেই। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটিটি একটি শক্তিশালী ফ্রেম, ডিজাইন, পর্যাপ্ত জায়গা, রিমুভেবল ব্যাটারি, পর্যাপ্ত পেলোড ক্ষমতা এবং উন্নত নিরাপত্তা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
শুধু তাই নয়, Gig Scooty টিতে 1.5 kWh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। OLA-র দাবি এই স্কুটার সিঙ্গল চার্জে ১১২ কিমি পর্যন্ত ছুটবে। রাইডারের সুরক্ষার কথা ভেবে এতে ১২ ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে। এই স্কুটার B2B ব্যাবসার জন্য সেরা। কোনও রেজিস্ট্রেশন কিংবা লাইসেন্সের প্রয়োজন হবে না এই স্কুটার চালানোর জন্য।
Cheapest Electric Scooter In India: রক্ষণাবেক্ষন খরচ নেই বললেই চলে
OLA এই স্কূটারটিকে একেবারে বিশেষ ভাবে তৈরি করেছে। এর রক্ষণাবেক্ষন খরচ অনেকটাই কম। এছাড়াও পেট্রোল স্কুটারের থেকে রাইডিং খরচও অনেক কম এতে। আগামিদিনে Zelio Little Gracy স্কুটারটির সঙ্গে টক্কর হবে OLA Gig Scooty টির সঙ্গে। OLA Gig Scooty টির বিষয়ে আরও জানতে যে কোনও ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারবেন।












Click it and Unblock the Notifications