Cheapest Electric Cars: রিমোট পার্কিং থেকে সুইচ কন্ট্রোল স্টিয়ারিং! সবথেকে সস্তা গাড়ি কিনুন মাত্র ২০০০ টাকায়
Cheapest Electric Cars: ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি-বাইকের চাহিদা বাড়ছে। চাহিদার কথা ভেবে একাধিক সংস্থা এই সেক্টরে বিপুল বিনিয়োগ করছে। এমনকি বহু বিদেশের সংস্থাও ইভি লঞ্চ করছে দেশের অক্টো সেক্টরে। অনেকের দাবি, এমন একটা সময় আসবে যখন ভারতের বাজারে পেট্রোল গাড়ির থেকে ইলেকট্রিক গাড়ির দাম কম হবে। ভারতের বহু স্টার্ট আপ মাইক্রো ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ করছে।
যেমন মুম্বই'য়ের স্টার্ট আপ পার্সোনাল মোবেলিটি ভেইক্যাল (PMV Electric)। ভারতের মাটিতে সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। যার দাম মাত্র ৪ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। ডেলি ইউজের জন্য সেরা এই গাড়ি! এমনই সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ির (Cheapest Electric Cars) খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য-

ছবি সৌজন্য- pmvelectric.com
Cheapest Electric Cars: PMV EaS-E ইলেকট্রিক কার
রেঞ্জ: 160 কিলোমিটার
দাম: 4 লাখ থেকে শুরু
সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ির (Cheapest Electric Cars) তালিকায় প্রথমেই রয়েছে PMV EaS-E। যা মুম্বই'য়ের স্টার্টআপ সংস্থা পার্সোনাল মোবিলিটি ভেহিকল (PMV Electric) তৈরি করেছে। এই গাড়ির এক্স শোরুম দাম ৪ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার কাছাকাছি হবে বলেই দাবি। তবে এটি মাইক্রো ইলেকট্রিক কার! মাত্র দুজনেই এই গাড়িতে বসতে পারবেন। লম্বা মাত্র 2915mm। সিঙ্গল চার্জে PMV EaS-E ১৬০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। সবথেকে বড় ব্যাপার 15 amp সকেট থেকে চার্জ করা যাবে এই গাড়ি। সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৪ ঘন্টা সময় লাগবে।
Cheapest Electric Cars: একাধিক ফিচার যোগ করা হয়েছে
একেবারে সিটি ড্রাইভের কথা ভেবে ডিজাইন করা হয়েছে এই গাড়ি (Cheapest Electric Cars)। হেভি ট্র্যাফিকেও আরাম করে যাত্রা করা যাবে। এতে রিমোট পার্কিং অ্যাসিস্ট দেইয়া হয়েছে। পাশাপাশি AC, পাওয়ার উইন্ডো, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সুইচ কন্ট্রোল স্টিয়ারিং'য়ের মতো আপডেট দেওয়া আছে। একই সঙ্গে অ্যালয় হুইল সহ একাধিক আপডেট আছে।
Cheapest Electric Cars: মাত্র ২০০০ টাকায় বুক করুন
PMV Electric তাদের EaS-E গাড়িটি মাত্র ২০০০ টাকায় বুক করার (Cheapest Electric Cars) সুযোগ দিচ্ছে। ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে। যা খবর, আগামী বছর ভারতের বাজারে লঞ্চ করবে এই গাড়ি। আগামী বছরের জানুয়ারিতে 'ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025' হবে। সেখানে এই গাড়ি প্রকাশ্যে আনা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications