Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cheapest Electric Auto: মাত্র ১৫ মিনিটে ফুল চার্জ! ইলেকট্রিক ভেইক্যালের জগতে গেম চেঞ্জার

Cheapest Electric Auto: ভারতে ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে! ফাস্ট চার্জিংয়ের সুবিধা কিংবা মাইলেজ যে স্বমস্ত ইভিতে পাওয়া যাচ্ছে সেগুলির বিক্রি বেশ নজর কেড়েছে। আর এই সেগমেন্টে কার্যত বিপ্লব ঘটিয়ে ফেলেছে দেশের অন্যতম বড় অটো নির্মাতা সংস্থা Omega Seiki Mobility ইলেকট্রিক।

মিনিটে চার্জ হবে এমন থ্রি-হুইলার Stream City Qik তৈরি করে ফেলেছে। এখানেই শেষ নয়, নয়া এই অটোতে একাধিক নতুন ফিচার পাবেন রাইডার। যা চমকে দেওয়ার মতো বলেই দাবি সংস্থার।

Cheapest Electric Auto

Cheapest Electric Auto:15 মিনিটে চার্জ হবে ই-অটো

ভারতের ইভি মার্কেটে বড় বদল অপেক্ষা করছে! ছোট বড় একাধিক সংস্থা এই বিষয়ে কাজ করছে। নয়া Stream City Qik থ্রি-হুইলার ভারতের অটো সেক্টরে গেম চেঞ্জার হবে। এই যাত্রীবাহী গাড়িটি মাত্র 15 মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে। Stream City Qik থ্রি-হুইলারে 8.8kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা কিনা 126 কিলোমিটারের বেশি ARAI সার্টিফায়েড রেঞ্জ অফার করতে পারে। এক্সপোনেন্ট এনার্জির দ্রুত চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে।

এক্সপোনেন্ট এনার্জির ব্যাটারি প্রযুক্তির মধ্যে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং ইন-হাউস ব্যাটারি ম্যানেজমেন্ট, যা চার্জ করার সময় প্রতিটি সেলকে গুরুত্ব দেয়। এই থ্রি-হুইলার মাত্র ১৫ মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জের সুবিধা দেয়। এক্সপোনেন্ট এনার্জি দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ এবং হায়দরাবাদে 60 চার্জিং স্টেশন প্রোভাইড করে।

Cheapest Electric Auto:দাম এবং সুবিধা

আগামী ১৫ মে থেকে Stream City Qik থ্রি-হুইলারটি বাজারে বিক্রি শুরু হবে। প্রাথমিক ভাবে দিল্লি এবং বেঙ্গালুরুতে এই গাড়ি বিক্রি হবে। ইলেকট্রিক এই থ্রি-হুইলারের এক্স শোরুম দাম হবে 3.25 লাখ টাকা। Omega Seiki Mobility ইলেকট্রিক ক্রেতাদের সুবিধার কথা ভেবে একাধিক ব্যবস্থা রেখেছে। যেমন Stream City Qik থ্রি-হুইলার ২ লাখ কিলোমিটার কিংবা পাঁচ বছর পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি দিয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হল আপনি মাত্র 15 মিনিটে এক্সপোনেন্টের ই-পাম্পে এই বৈদ্যুতিক অটোটিকে দ্রুত চার্জ করতে পারবেন।

Cheapest Electric Auto:ডিজাইন এবং ফিচার

একেবারেই আলাদা ডিজাইন এবং ফিচার দেওয়া হয়েছে। থ্রি-হুইলারের লুক, ডিজাইন এবং ফিচার চমকে দেওয়ার মতো। প্যাসেঞ্জার সিট অনেক বেশি লম্বা এবং চওড়া। তিনজন আরাম করে বসতে পারবেন। সিট অনেক বেশি আরামদায়ক। দীর্ঘ সফরেও যাতে অটী চালক ক্লান্তি না অবুভুব করে সেজন্য থাকছে বিশেষ ব্যবস্থা। থাকবে একের পর এক নতুন ফিচার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+