Cheapest Bikes Best Mileage: মাত্র এক লিটার পেট্রোলেই ছুটবে সারা কলকাতা! এক লাখ টাকাও নয় এই পাঁচ বাইকের
Cheapest Bikes Best Mileage: ১ লাখ টাকা কিংবা কম বাজেটের স্কুটার কেনার প্ল্যান করছেন? মধ্যবিত্তের চাহিদার কথা ভেবে একাধিক সংস্থা বিভিন্ন ধরনের বাইক লঞ্চ করেছে একাধিক সংস্থা। সেগুলির চাহিদাও ভারতের অটো সেক্টরে ব্যাপক। এমনই সেরা পাঁচটি সেরা স্কুটারের খোঁজ এই প্রতিবেদনে রইল যেগুলি দামেও একেবারে বাজেট ফ্রেন্ডলি।
এমনকী এই পাঁচ বাইকের মাইলেজের ধারে কাছে নেই কোনও বাইক। জানেন কোন এই পাঁচ বাইক (Cheapest Bikes Best Mileage) ? একেবারে চমকে দেবে কিন্তু।

Cheapest Bikes Best Mileage: Honda Activa 6G Mileage
Honda Activa 6G সংস্থার সেরা স্কুটারগুলির মধ্যে একটি। Activa দিনের পর দিন সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। বছরের পর বছর বিক্রির নিরিখে ১ থেকে ১০ এর মধ্যে আছে। Honda Activa 6G স্কুটারটিতে এক লিটার পেট্রোলে 59.5km পর্যন্ত (Mileage) ছুটতে পারবে। Honda Activa র এক্স শোরুম প্রাইস 78,684 টাকা থেকে শুরু। টপ ভেরিয়েন্টের দাম পড়বে টাকা 84,685 (এক্স শোরুম)।
Cheapest Bikes Best Mileage: TVS Jupiter 125 Mileage
Honda Activa কে জোর টক্কর দেয় TVS Jupiter 125। এই স্কুটারটিও দিনের পর দিন সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। এক লিটার পেট্রোলে এই স্কুটারটি জানেন কত কিলোমিটার মাইলেজ দেয়? আসল তথ্য চমকে দেবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক লিটার পেট্রোলে 57.27 কিলোমিটার পরন্ত মাইলেজ দেয় TVS Jupiter 125। স্কুটারটির দামও বাজেটফ্রেন্ডলি! TVS Jupiter 125 এর দাম শুরু হচ্ছে 79 হাজার টাকা 540 টাকা (এক্স শোরুম)।
Cheapest Bikes Best Mileage: Suzuki Access 125 Mileage
Suzuki Access 125-তে 125 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। এই স্কুটার এক লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 82,900 টাকা থেকে। তবে টপ মডেলের দাম কিছুটা বেশি। মডেলটির দাম পড়বে ৯৪ হাজার ৫০০ টাকা (এক্স শোরুম)।
Cheapest Bikes Best Mileage: Yamaha Fascino 125 Mileage
Yamaha Fascino 125 স্কুটারটিতেও ১২৫ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। একেবারে পেট্রোলের গন্ধেই ছুটবে এই স্কুটার। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই স্কুটার এক লিটার পেট্রোলে 68.75 কিলোমিটার পরন্ত চলবে। এক্স শোরুম প্রাইস পড়বে 81,180 টাকা।
Cheapest Bikes Best Mileage: Hero Destini 125 Mileage
Hero র অন্যতম বিক্রিত বাইক Destini 125। লিটারে দারুণ মাইলেজ পাওয়া যায়। এই স্কুটারে এক লিটার তেলে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। এই স্কুটারটির দাম ৮০ হাজার ৪৫০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
ছবি সৌজন্য- www.honda2wheelersindia.কম
ছবি সৌজন্য- www.tvsmotor.কম












Click it and Unblock the Notifications