Cheapest Bike: ভুলেও হাতছাড়া নয়! মাত্র ৫০০০ টাকায় TVS Radeon 110 কেনার বড় সুযোগ
Cheapest Bike: ভারতের বাজারে সবসময় সস্তার বাইকের চাহিদা আছে! আর সেই চাহিদার কথা মাথায় রেখে বহু সংস্থা বাজেট ফ্রেণ্ডলি টু-হুইলার লঞ্চ করেছে। আর এই সেগমেন্টে সেরা TVS এর Radeon। যে কোনও রাস্তার জন্য সেরা এই বাইক। শুধু তাই নয়, hero splendor এর সঙ্গে জোর টক্কর দেয় টিভিএসের সাশ্রয়ী বাইক।
মাইলেজেও ধারে কাছে কেউ নেই। একেবারে সস্তায় এই বাইক কেনার সুযোগ। গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি EMI অফার দিচ্ছে TVS। আর তাতে মাত্র দিতে হবে ৫ হাজার টাকা। জানুন স্কিম (Cheapest Bike) -

ছবি সৌজন্য- www.tvsmotor.com
Cheapest Bike: এক নজরে দাম?
TVS Radeon 110 একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি বাইক। এক্স শোরুম দাম 59,880 টাকা। এর সঙ্গে 5,093 টাকার RTO শুল্ক এবং 5,733 টাকা ইনস্যুরেন্স অ্যামাউন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে TVS Radeon 110 এর অনরোড প্রাইস পড়বে 70,706 টাকা। কলকাতায় যদিও এই বাইকের দাম আলাদা হতে পারে। কর সহ অন্যান্য ক্ষেত্রে এই দাম (Cheapest Bike) আলাদা হবে।
Cheapest Bike: কত টাকা হবে ডাউনপেমেন্ট
অন রোড ৭০ হাজার ৭০৬ টাকার উপরেই এর হিসাব এই প্রতিবেদনে দেওয়া হল। EMI অপশনে এই বাইক কিনতে (Cheapest Bike) চাইলে মাত্র ৫০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। মাত্র ৬ শতাংশ সুদের হারে বাকি ৬৫,৭০৬ টাকা লোন নিয়ে একটি বাইক কেনার সুযোগ আছে। সব মিলিয়ে মোট অ্যামাউন্ট হবে ৮৩ হাজার ১৬০ টাকা। এক্ষেত্রে সুদ হবে ১৭ হাজার ৪৫৪ টাকা। কলকাতায় এই অফারের বিষয়ে জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও আবেদন জানাতে পারেন।
Cheapest Bike: ফিচার-
TVS Radeon 110-এ 109.7 সিসির এয়ার কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 7,350 আরপিএমে 8.08 বিএইচপি পাওয়ার এবং 4,500 আরপিএমে 8.7 এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। বাইকের ইঞ্জিন 4- স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার। ফলে দীর্ঘ রাস্তায় জ্বালানির সমস্যা হবে না। ড্রাম এবং ডিস্ক ব্রেক অপশন দেওয়া আছে। সুরক্ষার ক্ষেত্রে TVS Radeon 110-এ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম অপশন (Cheapest Bike) দেওয়া আছে। পাশাপাশি এলসিডি স্ক্রিন এবং USB চার্জিং পোর্ট অপশনও দেওয়া আছে এতে।












Click it and Unblock the Notifications