Changes From 1st May: ১ মে থেকে ব্যাঙ্কিং পরিষেবা-সহ একাধিক বিষয়ে পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণের ওপরে

চলতি বছরের প্রথম চারটি মাস অতিক্রান্ত। আর চলতি আর্থিক বছরের প্রথম মাস শেষ হয়েছে। বছরের বেশিরভাগটাই পড়ে রয়েছে। এরই মধ্যে পয়লা মে ( 1 May) থেকে ব্যাঙ্কের পরিষেবায় পরিবর্তন (change) হয়েছে। এলপিজির মূল্যবৃদ্ধি হয়েছে। এট

চলতি বছরের প্রথম চারটি মাস অতিক্রান্ত। আর চলতি আর্থিক বছরের প্রথম মাস শেষ হয়েছে। বছরের বেশিরভাগটাই পড়ে রয়েছে। এরই মধ্যে পয়লা মে ( 1 May) থেকে ব্যাঙ্কের পরিষেবায় পরিবর্তন (change) হয়েছে। এলপিজির মূল্যবৃদ্ধি হয়েছে। এটিএফ-এর মূল্যের পরিবর্তন হয়েছে। আরও অনেক কিছুর পরিবর্তন, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরে।

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি

মে মাসের শুরু থেকেই এলপিডির বাণিজ্যিল সিলিন্ডার দাম বেড়েছে সারা দেশেই। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৩.৫০ টাকা বৃদ্ধি হয়ে পৌঁছে গিয়েছে ২৪৫৫ টাকায়। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ২৩৫৫.৫০ টাকা, মুম্বইতে হয়েছে ২৩০৭ টাকা, চেন্নাইতে ২৫০৮ টাকা। দাম বেড়েছে এলপিজির ৫ কেজির সিলিন্ডারেরও। সাধারণভাবে এলপিজি মূল্যবৃদ্ধি করা হয়ে থাকে প্রতিমাসের শুরুতে।

এটিএফ-এর মূল্যবৃদ্ধি

এটিএফ-এর মূল্যবৃদ্ধি

১ মে থেকে দাম বৃদ্ধি হয়েছে বিমানের জ্বালানিরও। যা ৩.২২ শতাংশ বেড়ে প্রতি কিলোলিটারের দাম গিয়ে দাঁড়িয়েছে ১,১৬, ৮৫১.৪৬ টাকায়। এই বছরে এই বৃদ্ধি নবম। সাধারণভাবে এটিএফ-এর জ্বালানির দাম প্রতিমাসের ১ ও ১৪ তারিখে পরিবর্তিত হয়ে থাকে। তবে এক্ষেত্রেও এটিএফ-এর দাম বিভিন্ন মেট্রো শহরে বিভিন্ন। দিল্লিতে যেখানে প্রতি কিলোলিটারের দাম ১,১৬, ৮৫১.৪৬ টাকা, সেখানে কলকাতায় এর দাম ১,২১,৪৩০.৪৮ টাকা।

ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন

ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন

বেসরকারি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রার বেশ কিছু নিয়মে পরিবর্তন হয়েছে ১ মে থেকে। স্যালারি অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। পরিষেবা মূল্য সংশোধন করা হয়েছে। চেক জমা এবং ফেরতের ক্ষেত্রেও চার্জের বদল করা হয়েছে।

 পিএম কিসান ই-কেওয়াইসি

পিএম কিসান ই-কেওয়াইসি

যে সব কৃষক পিএম কিসান স্কিমের সুবিধা পান , তাদের সেইসব সুবিধা পেতে ৩১ মের মধ্যে বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি জমা করতে হবে। এই ই-কেওয়াইসি অনলাইনে করা যেতে পারে। সব কৃষকদের জন্য এই সময়সীমা ২২ মে থেকে বাড়িয়ে ৩১ মে করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+