Chandrayaan-3: চন্দ্রযান-৩ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা টাটার! কীভাবে সাহায্য?

Chandrayaan-3: ভারতের চন্দ্রযান থ্রি পৃথিবী থেকে চাঁদের যাত্রা শুরু করেছে। এর সফল উৎক্ষেপন সর্বত্রই প্রশংসিত হচ্ছে। এখানে শুধু ইসরোই নয়, দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা এই মিশনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তার মধ্যে টাটা গোষ্ঠীও রয়েছে।

দেশের অন্যতম পুরনো সংস্থা টাটা স্টিল। এই টাটা স্টিল চন্দ্রযান থ্রিকে (Chandrayaan-3) মহাকাশে নিয়ে যেতে রকেট উৎক্ষেপণের জন্য যে ক্রেন ব্যবহার করা হয়েছিল, তা তৈরি টাটাদের কারখানায়। চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পরে টাটা স্টিলের তরফে ইসরোকে অভিনন্দন জানানো হয়।

Chandrayaan3

সেখানে টাটা স্টিলের তরফে বলা হয়, টাটা স্টিলের তৈরি ক্রেন সতীশ ধওয়ান উৎপেক্ষণ কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জামশেদপুরের টাটা গ্রোথ শপে এই ক্রেনটি তৈরি করেছে টাটা স্টিল। মিশনকে সফল করতে অবদান রাখা বিশেষ এই ক্রেনটির নাম হল ইলেকট্রিক ওভারহেড ট্রাভেলিং ক্রেন। বিভিন্ন অংশ তৈরির পরে তা নিয়ে যাওয়া হয় সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রে।

প্রসঙ্গত জামশেদপুরে টাটাদের স্টিল প্ল্যান্ট তৈরি হয় স্বাধীনতার আগে ১৯০৭ সালে। দেশের প্রথম লোকা ও ইস্পাত কারখানা। যার উৎপাদন শুরু হয় ১৯১২ সাল থেকে। এটি আগে টিসকো নামে পরিচিত ছিল।

চন্দ্রযান থ্রি (Chandrayaan-3) চাঁদের উদ্দেশে যাত্রা করে ১৪ জুলাই। এই পরিকল্পনায় অন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করা হয়েছে রাঁচির হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে। এক্ষেত্রে গোদরেজ গ্রুপের কোম্পানি গোদরেজ অ্যারোস্পেসেরও অবদান রয়েছে।

গোদরেজ অ্যারোস্পেস তৈরি করেছে রকেটের ইঞ্জিন এবং থ্রাস্টার। গোদরেজ অ্যারোস্পেস সবমিলিয়ে চন্দ্রযানের অনেক গুরুত্বপূর্ণ অংশ তৈরি করেছে এবং সরবরাহ করেছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, তারা খুব গর্বিত যে চন্দ্রযান থ্রিতে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে তারা ইসরোর অংশীদার হয়ে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+