CGHS সুবিধাভোগীদের OPD ও রুম চার্জ সংশোধন! নতুন প্যাকেজ রেটে কী কী পরিবর্তন, একনজরে

সিজিএইচএস-এর সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্যাকেজ রেটগুলি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মী ও পেনশনভোগীদের জন্য জন্য রেফারেল প্রক্রিয়াও সরল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওপিডি রেট আগেকার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। অন্যদিকে আইপিডি রেট ৫০ টাকা বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। সব ধরণের ওয়ার্ডের ক্ষেত্রে আইসিইউ পরিষেবার জন্য ৫৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

CGHS

হাসপাতালের রুম রেন্টও সংশোধন করা হয়েছে। আগে সাধারণ রুমের ভাড় ছিল এক হাজার টাকা। তা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। সেমি প্রাইভেট ওয়ার্ডের আদেকার ভাড়া আগেকার ২ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। প্রাইভেট রুমের ভাড়া তিন হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার টাকা করা হয়েছে।

সরকারে এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত ২৪০ কোটি টাকা থেকে তিনশো কোটি টাকা খরচ হবে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার বিভিন্ন স্টেকহোল্ডারদের দাবি যাচাইয়ের পরে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার ব্যয়বৃদ্ধি বিবেচনা করে কনসালটেশন ফি, আইসিইউ চার্জ এবং রুম ভাড়া সংশোধন করেছে।

সিজিএইচএসের অধীনে রেফারেল প্রক্রিয়াকেও সহজ করা হয়েছে। আগে সিজিএইচএসের সুবিধাভোগীকে কোনও হাসপাতালে রেফার করার জন্য ব্যক্তিগতভাবে সিজিএইচএস ওয়েলনেস সেন্টারে যেতে হত। এখন সিজিএইচএসের সুবিধাভোগী হাসপাতালে রেফারের জন্য ওয়েলনেস সেন্টারে কোনও একজন প্রতিনিধিকে পাঠাতে পারবেন।

CGHS

সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের মেডিকেল অফিসার নথি পরীক্ষার পরে সুবিধাভোগীকে হাসপাতালে রেফার করতে পারবেনষ। অন্যদিকে সিজিএইচএস সুবিধাভোগী ভিডিওকলের মাধ্যমে রেফারেলের সুবিধা পাবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গর্ভমেন্ট হেলথ স্কিমের অধীনে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুবিধা দিয়ে থাকে। কোনও কোনও বিশেষ ক্ষেত্রে সুবিধাভোগীদের ওপরে নির্ভরশীলরাও এই সুবিধা পেয়ে থাকেন। এই সুবিধা পেয়ে থাকেন সাংসদ এবং প্রাক্তন সাংসদরাও।

সিজিএইচএসের সুবিধাভোগীরা যেসব সুবিধা পেয়ে থাকেন তার মধ্যে রয়েছে ওয়েলনেস সেন্টারে ওষুধ ইস্যু-সহ ওপিডি চিকিৎসা। সরকারি হাসপাতালও ও পলিক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, সিজিএইচএস-এর তালিকাভুক্ত হাসপাতালে রেফারের পরে চিকিৎসার সুবিধা। সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালে ওপিডি ও ইন্ডোর চিকিৎসার সুবিধা।

CGHS

সরকারি ও তালিকাভুক্ত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার সুবিধা। পেনশনভোগী এবং চিহ্নিত সুবিধাভোগীরা তালিকাভুক্ত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলিতে চিকিৎসার জন্য নগদহীন সুবিধা পেয়ে থাকেন। সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে আপতকালীন চিকিৎসা কিংবা পরামর্শের ক্ষেত্রে নিজের থেকে খরচ করলে সরকারি নিয়মের অধীনে তার দাবি করতে পারেন।

ওয়েলনেস সেন্টারের সিএমও কিংবা এমও-র অনুমতির ভিত্তিতে শ্রবণযন্ত্র, কৃত্রিম অঙ্গ, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যে খরচ হয় তাও ফিরে পাওয়ার উপায় আছে সিজিএইচএসের অধীনে। পরিবার কল্যাণ, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য সেবার সুবিধা পাওয়া যায়। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসার সুবিধাও সিজিএইচএস-এর সুবিধাভোগীরা পেয়ে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+