কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে একাধিক চাকরি! কবের মধ্যে আবেদন জমা করতে হবে, জানুন
কেন্দ্রীয় সরকারের চাকুরে মানে বিশাল ব্যাপার। যাঁরা সরকারি চাকরি করতে আগ্রহী তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের চাকরি বর পাওয়ার মতো।
কাজের এই বাজারে সুখবর নিয়ে এল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেখানে একাধিক বিভাগে কাজের জন্য লোক নেওয়ার কাজ শুরু হয়েছে। এখানে ক্লাক ও ফিল্ড অ্যাটেনড্যান্ট পদে সরাসরি নিয়োগ করা হচ্ছে। কাজের এমন সুযোগ পেতে গেলে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বলে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। কীভাবে করবেন আবেদন জেনে নিন।
এখানে মূলত বিজ্ঞানী, সহায়ক ল'অফিসার, এলডিসি, ফিল্ড অ্যাটেন্ড্যান্ট, সিনিয়র ল'অফিসার, সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সেকশন অফিসার, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ চলছে। মাসে মাইনে ১৮,০০০ থেকে শুরু করে ৫৬,৯০০ টাকা।
যাঁদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। .তবে, পদ অনুযায়ী পদের ক্ষেত্রে বয়সের সীমারেখা আছে। সেটা বিস্তারিত তথ্য থেকে জেনে নিতে হবে।

ক্লাস এইট পাশ থেকে শুরু করে ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি আবেদনকারীর ঝুলিতে থাকতে হবে। আবেদন করতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে।
আবেদনকারীরা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র তা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দফতরে ১৭ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। আরও বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন এখানে
http://indiaexamalert.com/central-pollution-control-board-recruitment/7359/?key=CPCB=Karmakshetra












Click it and Unblock the Notifications