Living Wage: সরকারি কর্মীদের বেতনে আসছে বড় বদল, ২০২৫ থেকেই চালু হতে পারে 'লিভিং ওয়েজ'
Living Wage: কর্মীদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government) । ২০২৫ সালের মধ্যে মিনিমাম ওয়েজের বদলে লিভিং ওয়েজ (living wage) চালু করা হবে বলে আলোচনা চলছে। এই বিষয়ে কেন্দ্র ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাহায্য নিচ্ছে বলেও সূত্রের খবর।
ইকনমিক্স টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, পরিবর্তন করতে গেলে যে প্রযুক্তিগত বিষয়ে নজর রাখা দরকার, তা নিয়ে আইএলও-র সঙ্গে কথাবার্তা চলছে। তথ্য সংগ্রহ সহ একাধিক বিষয়ে সাহায্য করছে আইএলও। এই পরিবর্তন করা হলে অর্থনীতির ওপর কী ইতিবাচক প্রভাব পড়তে পারে, সে বিষয়টি খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা।

মূলত একজন সরকারি কর্মী ও তাঁর পরিবারের খাবারের সংস্থান ও বাসস্থানের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাকেই বলা হয় লিভিং ওয়েজ (Living Wage)। এছাড়াও লিভিং ওয়েজের (Living Wage) মধ্যে থাকে স্বাস্থ্য, শিক্ষা ও বস্ত্র বা পোশাক সংক্রান্ত খরচও। মনে করা হচ্ছে, বর্তমানে মিনিমাম ওয়েজ হিসেবে যে টাকা দেওয়া হয়, লিভিং ওয়েজ হবে তার থেকে বেশি। এক বছরের মধ্যেই পরিবর্তন কার্যকর করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।
সম্প্রতি জেনেভায় গভর্নমেন্ট বডির বৈঠকে এই বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। তথ্য বলছে, বর্তমানে দেশের ৫০ কোটি কর্মীর মধ্যে ৯০ শতাংশ কাজ করে অসংগঠিত সেক্টরে। গড়ে তাঁদের প্রতিদিনের মিনিমাম ওয়েজ ১৭৬ টাকা। রাজ্যভিত্তিতে এই টাকার হেরফের হয়।
২০১৯ সালেই পাস হয়েছে ওয়েজ কোড (Living Wage) কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। এই লিভিং ওয়েজ কার্যকর হলে দারিদ্র্য কমানো সম্ভব হবে বলেই আশা কেন্দ্রীয় সরকারের। এই প্রসঙ্গে শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রগুলি অত্যন্ত জরুরি।












Click it and Unblock the Notifications