Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pension Under NPS: চাকরির শেষ বেতনের ৫০ শতাংশই হবে 'পেনশন', গ্যারান্টি দেওয়ার পথে সরকার

Pension Under NPS: ন্যাশানাপ পেনশন স্কিমের (NPS) এর মধ্যে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। NPS-এ অন্তর্ভুক্ত কর্মচারীরা বেতনের ৫০ শতাংশ পেনশন হিসাবে পেতে পারেন। অর্থাৎ আপনি যদি ৫০ হাজার টাকা মাসে বেতন নিয়ে অবসর নেন, তাহলে প্রতি মাসে ২৫ হাজার টাকা পেনশন হিসাবে দেওয়া হবে।

পুরানো যে পেনশন স্কিম (Old Pension Scheme-OPS) রয়েছে তা নতুন করে বহাল নাও করতে পারে। তবে এনপিএস নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চিন্তা দূর করতে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার (Pension Under NPS) ।

Pension Under NPS

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে OPS এর দাবি জানাচ্ছে। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক। যাতে বড় সংখ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীর উপকার হয়। তবে কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়নের দাবি, অবসর নেওয়ার পরে, NPS-এর অধীনে পেনশন পুরানো পেনশনের (OPS) মতো সুবিধা প্রদান করে না।

গত বছর পেনশন নিয়ে বড়সড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঘোষণার পরেই একটি কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমানাথনে (Finance Secretary T V Somanathan) -র নেতৃত্বে সেই কমিটি গঠন করা হয়। ওই কমিটি বেশ কিছু সমীক্ষা চালায়। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য সরকারগুলি পেনশন স্কিমে যে সমস্ত বদল এনেছে, তাতে কী ফলাফল সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। এমনকি বিভিন্ন দেশের পেনশনের বিষয়টিও অর্থসচিব টি ভি সোমানাথনের নেতৃত্বে কমিটি খতিয়ে দেখে।

সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়ে বলে খবর। সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই রিপোর্টে দাবি করা হয়েছে যে সরকার শীঘ্রই ২৫-৩০ বছর ধরে চাকরি করছেন কর্মীদের চূড়ান্ত বেতনে ৫০ শতাংশ গ্যারান্টি দিতে পারে।

Pension Under NPS: NPS আসলে কী?

NPS হল সরকারের একটি সামাজিক সুরক্ষা স্কিম। যেখানে চাকরির সময় একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে অবসরের পর সংশ্লিষ্ট কর্মী নিরাপত্তা পান। এতে কর্মচারীদের বেতনের ১০ শতাংশ জমা পড়ে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ১৪ শতাংশ দেয়।

যদিও কর্মচারীদের পুরাতন পেনশন স্কিমে (Old Pension Scheme-OPS) কোন অবদান থাকে না। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মতে, ৬০ বছর বয়সের (অবসর নেওয়ার) পরে, মোট ম্যাচুরিটির পরিমাণের 60 শতাংশ এনপিএস থেকে এককভাবে তোলার অনুমতি দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, আগামী বাজেটে এই বিষয়ে বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+