এবার সরকারের লক্ষ্য 'এক দেশ এক রেশন কার্ড'! নতুন লক্ষ্যের পথে এগোচ্ছে মোদী সরকার

কেন্দ্রীয় সরকার এবার এক দেশ এক রেশন কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে। উপভোক্তা বিশেষ করে যেসব শ্রমিক একপ্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার এক দেশ এক রেশন কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে। উপভোক্তা বিশেষ করে যেসব শ্রমিক একপ্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে কাজ করেন, তাঁদেরকে গণবন্টন ব্যবস্থার অধীনে আনার জন্যই এই চেষ্টা বলে জানা গিয়েছে। এইসব ক্ষেত্রে সেইসব শ্রমিক দেশের যে কোনও রেশন দোকানে গিয়ে চাল গম কিনতে পারবেন বলে জানা গিয়েছে।

বৈঠক আধিকারিকদের সঙ্গে

বৈঠক আধিকারিকদের সঙ্গে

ক্রেতাসুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ইতিমধ্যেই রাজ্যের খাদ্য সচিব এবং অন্য সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। এই বৈঠকে হাজির ছিলেন এফসিআই, সেন্ট্রাল অয়্যারহাউসিং কর্পোরেশন এবং স্টেট অয়্যারহাউসিং কর্পোরেশনের আধিকারিকরা।

চাই পিওএস মেশিন

চাই পিওএস মেশিন

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একবছরের মধ্যে প্রকল্পের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সরকার। তবে এই প্রকল্প কার্যকর করতে গেলে পিওএস(পয়েন্ট
অফ সেল) মেশিনের প্রয়োজন। অন্ধ্রপ্রদেশে, হরিয়ানার মতা বেশ কয়েকটি রাজ্যে এই মেশিন থাকলেও সারা দেশের ১০০ শতাংশ জায়গায় তা নেই।

উপভোক্তার স্বাধীনতা

উপভোক্তার স্বাধীনতা

এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তা যে কোনও রেশন দোকান থেকে জিনিস কিনতে পারার স্বাধীনতাও থাকবে বলে জানিয়েছেন। এরফলে এক রেশন দোকান মালিকেরট ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দুর্নীতে রাশ টানা যাবে বলেও মনে করছেন তিনি।
এই মুহুর্তে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং ত্রিপুরার যে কোনও বাসিন্দা রাজ্যের যে কোনও জেলা থেকে পিডিএস প্রকল্পের অধীনে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন।

বৃহস্পতিবার এবিষয় নিয়ে যে বৈঠক হয়, সেই বৈঠকে অন্য রাজ্যগুলি আশ্বস্ত করেছে যে তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ পিডিএস-এর আওতায় আসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+