চারগুণ স্পিড বাড়ছে ইন্টারনেটের, কোন নেটওয়ার্ক বেছে নেবেন আপনি
মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের স্পিড এখনকার চেয়ে চারগুণ বাড়তে চলেছে।
ধীরগতির ইন্টারনেটের যুগের খুব তাড়াতাড়ি অবসান হতে চলেছে। কারণ মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের স্পিড এখনকার চেয়ে চারগুণ বাড়তে চলেছে। বর্তমানে স্পিড রয়েছে ৫১২ কেবিপিএস। সেই গতি ন্যূনতম ২ এমবিপিএস করতে উদ্যোগ নিয়েছে সরকার।

কেন্দ্রীয় টেলিকম সচিব অরুণা সুন্দররাজন জানিয়েছেন, ইন্টারনেটের ধীরগতি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। দেশের নানা প্রান্তে এই সমস্যা ইন্টারনেট ব্যবহারকারীদের সমস্যায় ফেলছে।
তথ্য বলছে, ৩জি ও ৪জি ডেটা প্যাকের বিজ্ঞাপনের সময় যে ইন্টারনেট স্পিডের কথা বলা হয় তার ধারকাছেও স্পিড থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আগামিদিনে যেখানে ৫জি স্পিড আনার কথা বলা হচ্ছে, সেখানে এত কম গতি থাকলে তা চলতে পারে না। বলার পরও যে উচ্চমানের পরিষেবা এখনও সরকার দিতে পারেনি তা টেলিকম সচিব সুন্দররাজন স্বীকার করে নিয়েছেন।
ডিজিটাল অর্থনীতির রাস্তায় হাঁটতে গেলে ভারতকে ইন্টারনেটের গতি বাড়াতে হবে। সেটা কেন্দ্র ভালোই বুঝতে পারছে। এর পাশাপাশি স্মার্ট সিটি, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, ডিজিটাল পেমেন্ট নিয়ে এগোতে গেলে ইন্টারনেটের স্পিড বাড়াতে আবশ্যক হয়ে পড়েছে।
সেজন্যই ২ এমবিপিএস স্পিডকে ন্যূনতম বলে ধরা হচ্ছে। এর বেশি স্পিড দিলে তা স্বাগত। তবে এর কমে স্পিড দিতে পারবে না টেলিকম সংস্থাগুলি। এমনটাই কেন্দ্রীয় সূত্রে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications