PM Awas Yojana: হাজার হাজার বাড়ি তৈরির অনুমোদন, কারা পাবেন ভর্তুকির সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-U) অধীনে কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে ১৬৪৮৮ টি বাড়ি তৈরির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মন্ত্রকের তরফ থেকে এব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সাধারণভাবে পিএম আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় সরকা

প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-U) অধীনে কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে ১৬৪৮৮ টি বাড়ি তৈরির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মন্ত্রকের তরফ থেকে এব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সাধারণভাবে পিএম আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার গৃহহীনদের বাড়ি তৈরিতে সাহায্য করে।

এই প্রকল্পে যাঁরা ফ্ল্যাট কেনেন, তাঁদের জন্য ভর্তুকি

এই প্রকল্পে যাঁরা ফ্ল্যাট কেনেন, তাঁদের জন্য ভর্তুকি

এই স্কিমে যাঁরা ঋণ নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট কেনেন, তাঁদের জন্যও ভর্তুকি দেওয়া হয়। সরকারের কেন্দ্রীয় অনুমোদন এবং পর্যবেক্ষণ কমিটির ৫৪ তম সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই বৈঠকে অংশ নিয়েছিল।

PM Awas Yojana-এ আবেদনের পদ্ধতি

PM Awas Yojana-এ আবেদনের পদ্ধতি

পিএম আবাস যোজনায় আবেদনের জন্য কোনও ব্যক্তি মোবাইলে সরকারি অ্যাপ ডাউন লোড করে লগইন আইডি তৈরি করতে পারেন। অ্যাপটি এরপর মোবাইলে ওয়ান টাইন পায়ওয়ার্ড পাঠাবে। এর সাহায্যে লগ ইন করতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বাড়ি পাওয়ার জন্য আবেদনের পরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের বেছে নেয়। এরপর সেই তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়।

প্রকল্পের সুবিধার পাওয়ার আর্থিক মানদণ্ড

প্রকল্পের সুবিধার পাওয়ার আর্থিক মানদণ্ড

আগে পিএম আবাস যোজনার সুবিধা শুধুমাত্র গরিবদের জন্যই ছিল। কিন্তু এখন ঋণের পরিমাণ বাড়িয়ে, এর সুবিধা মধ্যবিত্তদেরও দেওয়া হচ্ছে। এর আগে পিএম আবাস যোজনায় ঋণের পরিমাণ ৩-৬ লক্ষ টাকা পর্যন্ত ছিল। যার ওপরে সুদে ভর্তুকি দেওয়া হত। এখন তা বাড়িয়ে ৮ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে।

প্রকল্পের সুযোগ

প্রকল্পের সুযোগ

EWSএ আবেদনের জন্য বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। LIG-র বার্ষিক আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা রাখা হয়েছে। ৬ লক্ষ টাকা থেরে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিত আয়ের লোকেরা এমআইজি-১-এর অধীনে পড়েন। এটা উল্লেখ করা প্রয়োজন এখন ১২-১৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের লোকেরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তাঁদেরকে রাখা হয়েছে এমআইজি-২-এ। আবেদনকারীর নিজের কিংবা পরিবারের নামে দেশের কোথাও কোনও পাকা বাড়ি থাকা চলবে না।

দেশে এর আগে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ইন্দিরা আবাস যোজনা এবং রাজীব আবাস যোজনা চালু করেছিল। ২০১৫-র ১ জুন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোনা চালু করেন। এই প্রকল্পে শহরের শাপাশি গ্রামেও আবাস তৈরির সুযোগ রয়েছে। গ্রামাঞ্চলে পিএমএওয়াই-জি প্রকল্পের অধীনে সমতল এলাকায় ১.২০ লক্ষ টাকা এবং পার্বত্য অঞ্চল এহং জম্মু-কাশ্মীর-লাদাখে ১.৩০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+