১০০ দিনের কাজ দিতে কেন্দ্রকে খরচ করতে হবে ১.৮ লাখ কোটি! কীভাবে সফল হবে MNREGA
১০০ দিনের কাজ দিতে পারছে না সরকার! আর সেটাই কি বুমেরাং হবে বিজেপি সরকারের? আর তা আঁচ পেয়েছে মোদী সরকার?
Budget 2023: হাতে আর মাত্র কয়েক ঘন্টা! বাজেট নিয়ে প্রস্তুত মোদী সরকার। করোনা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো ভারতীয় অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এই বাজেট একাধিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচন। তার আগে এটি মোদী সরকারের শেষ বাজেট। ফলে এই বাজেট যেভাবেই হোক জনমুখি করাটাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মোদী সরকারের কাছে।
বিশেষ করে গ্রামের মানুষ এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দীর্ঘ দুবছর করোনার কারণে একাধিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
অন্যদিকে এবার বাজেটে মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারিন্টি স্কিম অর্থাৎ Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MNREGS) বা MNREGA-য় মোটা অঙ্কের বাজেট পাওয়ার আশা করা হচ্ছে।

১.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন
বিশেষজ্ঞরা বলছেন, মনরেগাতে রেজিস্টার থাকা মানুষকে বছরে ১০০ দিনে কাজে রোজগার দিতে গেলে ১.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হবে। তবে বর্তমানে মনরেগার যা অবস্থা তা সবার কাছেই জানা। করোনা পরিস্থিতির পর এই স্কিমের অবস্থা আরও খারাপ হয়েছে। এই অবস্থায় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের কাছে। আর এর মধ্যে MNREGS-এ খরচ করার বাজেটও অর্ধেক করে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে সরকার প্রত্যেক পরিবারকে মাত্র ৪৮ দিনের কাজ দিতে পেরেছে। এই অবস্থায় এই স্কিমের মাধ্যমে কাজের সুযোগ বাড়াতে চাইলে আগের থেকে এবার বাজেটে দ্বিগুণ বাজটের প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে।

নীতি আয়োগের রিপোর্ট কি বলছে
নীতি আয়োগের (NITI Aayog) ২০২০ সালের একটি রিপোর্টে বলা হচ্ছে গ্রামীণ এলাকাতে বসবাসকারী মানুষের আর্থিক পরিস্থিতিকে মজবুত করতে এবং রোজগার দেওয়ার ক্ষেত্রে Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme শক্তিশালী এবং কার্যকারীও বটে। এরপরেও ১০০ দিনের তুলনায় কার্যত মেরে কেটে মাত্র ৫০ দিনের কাজ দেওয়া হচ্ছে। এই অবস্থা বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছে বিশেষজ্ঞরা। অন্তত প্রত্যেকদিনের কাজ দিতে গেলে তা প্রয়োজনই।
অন্যদিকে নীতি আয়োগ তার রিপোর্টে আরও বলছে, মনরেগার মাধ্যমে কাজ করছেন এমন মানুষদের যদি ৬০ দিন কাজ দেওয়া হয় তাহলে 1.1 লাখ কোটি টাকার বাজেট প্রয়োজন। নুন্যতম ৮০ দিনও যদি কাজ দেওয়ার ব্যবস্থা সরকার করে তাহলেও 1.5 লাখ কোটি টাকার বাজেটের প্রয়োজনীয়তা হবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় সরকার চাইছে আরও বেশি করে মানুষকে কাজ দিতে। অন্তত লোকসভার আগে খুবই প্রয়োজন। ফলে মোটা অঙ্কের বাজেট আশা করা হছে বলে মত বিশেষজ্ঞদের।

আয় বাড়াতে বেশি বাজেটের প্রয়োজন
নীতি আয়োগের কথা মতো, ২০২০-২১ সালে যখন করোনা সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছে যায় সেই সময় মনরেগার মাধ্যমে 1.1 লাখ কোটি টাকা খরচ করা হয়। যা কিনা এখনকার সবথেকে বেশি খরচ। এরপর ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী তা এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে যায়। আর খরচ 98000 কোটি টাকাতে চলে আসে। 2022-23 সালে 89400 কোটি টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে ১৬৪০০ কোটি টাকার সাপ্লিমেন্টরি বরাদ্দও রয়েছে। এই অবস্থায় 1.8 লাখ কোটি টাকার এজন্যে প্রয়োজন যেখানে গত পাঁচ বছরে বেতন মাত্র 5.1 শতাংশ বেড়েছে। বর্তমানে এই রিপোর্ট প্রতি ব্যক্তি পিছু ২১৭ টাকা ৭ পয়সা রয়েছে। তবে আগামী অর্থবছরে এই রিপোর্ট বেড়ে জন ব্যক্তি প্রতি ২২৯ টাকা হওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications