Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সম্পত্তির মালিকদের জন্য স্বস্তি, দীর্ঘ মেয়াদি সম্পত্তি কর প্রস্তাবে পরিবর্তন আনার ঘোষণা কেন্দ্রের

সম্পত্তির মালিকদের জন্য স্বস্তি। এদিন মোদী সরকার লং টার্ম ক্যাপিটাল গেনে থাকা বর্তমান ব্যবস্থা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের ফলে কলকাতারা ২৩ জুলাই, ২০২৪-এর আগে অর্জিত সম্পত্তির সঙ্গে ১২.৫ শতাংশ কম কর বা ২০ শতাংশের বেশি হারের মধ্যে থেকে বেছে নিতে পারবেন।

এই সংশোধনীর পরে করদাতার স্থাবর সম্পত্তির ওপরে অর্জিত অর্থনৈতিক মুনাফার ওপরে কর ছাড় পাবেন। বিষয়টি ফিনান্স বিল ২০২৪-এর একটি সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।

tax

২০২৪-এর বাজেটে কী ছিল
২৩ জুলাই, ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। পরিবর্তনগুলির মধ্যে একটি ছিল রিয়েল এস্টেট খাতে সূচকের সুবিধা বাদ দেওয়া। এছাড়া বাজেটে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করা হয়। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি সংশোধন করা হচ্ছে।

সরকারের ব্যাখ্যা
২০২৪-এর বাজেটে সরকার সম্পত্তি বিক্রির ওপর করের নিয়মে পরিবর্তনের কথা বলেছিল। তারপরেই বিতর্ক তৈরি হয়। সরকার দীর্ঘ মেয়াদি সম্পত্তি বিক্রিতে লং টার্ম ক্যাপিটাল গেন কমিয়ে ১২.৫ শতাংশ করে। সেখানে সূচকের সুবিধা সরিয়ে দেওয়া হয়েছিল। পরে সরকারের তরফে স্পষ্ট করা হয়, কোন সম্পত্তির ওপরে সূচীকরণ প্রযোজ্য হবে, আর কোনগুলির ওপরে প্রযোজ্য হবে না।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে এক বছরের বেশি সময় ধরে রাখা শেয়ার বিক্রির ওপরে ১০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেন কর ধার্য করা হয়েছিল। পাশাপাশি সোনা ও রিয়েল এস্টেটের মতো জিনিসে ২০ শতাংশ কর ধার্য করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+