Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cashless Treatment: সড়ক দুর্ঘটনায় আহতদের নগদবিহীন চিকিৎসার সুযোগ! কয়েকমাসের মধ্যেই সারা দেশে কার্যকর

Cashless Treatment: চিকিৎসায় দেরির কারণে সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ মৃত্যু হয়। এই বিষয়টি মাথায় রেখে সড় দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করতে তা বিনামূল্যে করার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য একটাই আহতদের তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করা এবং তাঁদের জীবন বাঁচানো। এজন্য মোটরযান আইনে পরিবর্তন করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর চার লক্ষ ছেচল্লিশ হাজার সড়ক দুর্ঘটনা হয়েছিল। এইসব দুর্ঘটনায় চার লক্ষ ২৩ হাজার জন আহত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল একলক্ষ একাত্তর হাজারজনের। আর বেশিরভাগ দুর্ঘটনাই হয় অতিরিক্ত গতির কারণে। সড়ক দুর্ঘটনা গ্রামেই বেশি হয় বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

Cashless Treatment

সড়ক দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে মোটরযান আইনে পরিবর্তনের পাশাপাশি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সচিব জানিয়েছেন এব্যাপারে মন্ত্রকের তরফে শীঘ্রই ঘোষণা করা হতে পারে। তা হলে আগামী চারমাসের মধ্যে এই সুবিধা সারা দেশে কার্যকর করা হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রকের সচিব জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ভারতে সব থেকে বেশি। যা কমাতে চেষ্টা করা হচ্ছে। কিছু রাজ্যে নতুন নিয়ম মানা হলেও, সারা দেশেই তা বাস্তবায়ন হবে। এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন মোটরযান আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা করাতে হবে।

দুর্ঘটনার প্রথম কয়েক ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। সেই সময়ের মধ্যে চিকিৎসা দিতে পারলে কিংবা হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে সড়ক দুর্ঘটনায় আহতদের অনেককেই প্রাণে বাঁচানো সম্ভব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+