Cardless Cash Withdrawal: বড় খবর! ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলুন এটিএম থেকে
আরও বড়সড় পদক্ষেপ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের! আজ শুক্রবার বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি (RBI Monetary Policy) ঘোষণা করা হয়। সেখানে রেপো রেট সহ একাধিক ইস্যুতে বার্তা দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
আরও বড়সড় পদক্ষেপ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের! আজ শুক্রবার বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি (RBI Monetary Policy) ঘোষণা করা হয়। সেখানে রেপো রেট সহ একাধিক ইস্যুতে বার্তা দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
এর সঙ্গেই গ্রাহকদের জন্যে বড় সুবিধার কথা ঘোষণা করা হয়।

Cardless Cash Withdrawal সুবিধা
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, কার্ডলেস লেনদেনে আরও বেশি করে উৎসাহ দেওয়া হবে। অর্থাৎ ডেবিট কার্ড ছাড়াও এবার এটিএম থেকে টাকা তোলা যাবে। দেশের সমস্ত ব্যাঙ্ককে এই বিষয়ে দ্রুত সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে কয়েকটি মাত্র ব্যাঙ্কেই এই সুবিধা পাওয়া যেত। কিন্তু এবার সমস্ত ব্যাঙ্কেই যাতে Cardless Cash Withdrawal সুবিধা চালু করা হয় সে বিষয়ে কার্যত নির্দেশই দেওয়া হয়।

লাগবে না ডেবিট কার্ড
ডেবিট কার্ড ছাড়াই যদি এটিএম থেকে টাকা তোলা যায় তাহলে লক্ষাধিক গ্রাহকের সুবিধা হবে। এমনটাই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে এদিন শক্তিকান্ত দাস বলেন, গ্রাহকের এই সুবিধা UPI-এর মাধ্যমে পাওয়া যাবে। যদিও এই সময়ে মাত্র কয়েকটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে। যেখানে ডেবিট কার্ড ছাড়াই গ্রাহকরা টাকা তুলতে পারেন। এবার UPI-এর নেটওয়ার্ককে আরও বেশি করে ব্যাঙ্কগুলিকে ব্যবহার করতে বলা হয়েছে। আর তা করলে গ্রাহকরা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে সহজে টাকা তুলতে পারবেন।

কার্ড ছাড়াই টাকা বেরবে-
আরবিআই প্রধান দাশ বলেন, এই ব্যবস্থার মাধ্যমে লেনদেন খুবই সহজ। আর এক্ষেত্রে ফিজিক্যাল কার্ডের আবশ্যকতা অনেকটাই কমে যাবে বলে আশা তাঁর। এতে জালিয়াতির মাত্রাও অনেক কমে যাবে বলেও মনে করা হচ্ছে। অনেক সময়েই কার্ড ক্লোনিং করে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নেওয়ার অভিযোগ সামনে আসে। এছাড়াও এটিএমে টাকা তুলতে গিয়ে নানাধরণের জালিয়াতির স্বীকার হতে হয় গ্রাহককে। এই ব্যবস্থায় জালিয়াতি কমবে বলেই আশা।

করোনা পরিস্থিতিতে এই ধরণের সুবিধা সামনে আসে
করোনার সময়ে মানুষের অনেকটাই অভ্যাস বদলে গিয়েছে। মানুষ এটিএমে না গিয়ে ডিজিটাল লেনদেনেই বিশেষ নজর দিয়েছে। শুধু তাই নয়, এটিএমের কার্ড ছাড়াই মানুষ টাকা তুলতে অভ্যস্ত হয়ে গিয়েছে। মূলত করোনার সংক্রমণ যাতে না ঘটে সেদিকে তাকিয়ে কার্ডলেস লেনদেন সামনে নিয়ে আসা হয়। স্টেট ব্যাংক, আইসিআইসিআই, এক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা প্রথম এই সুবিধা সামনে আনে। এবার সমস্ত ব্যাঙ্ক এই পরিষেবা যাতে নিয়ে আসে সেই কথাই বলছেন এদিন শক্তিকান্ত দাশ।












Click it and Unblock the Notifications