Cardless Cash Withdrawal: ফেলে দিন কাছে থাকা ডেবিট কার্ডটা! এটিএমে গিয়ে টাকা তুলুন শধুমাত্র এক ক্লিকেই

গ্রাহকদের জন্যে বড়সড় খবর শোনাল ব্যাঙ্ক অফ বরোদা। ডেবিট কার্ড ছাড়া মুহূর্তে এবার টাকা তোলা যাবে। ৫ হাজার টাকা পর্যন্ত এই ব্যবস্থায় তোলা যাবে। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফে। ব্যাঙ্ক কতৃপক্ষ জানাচ্ছে, ব্যাঙ্ক এ

গ্রাহকদের জন্যে বড়সড় খবর শোনাল ব্যাঙ্ক অফ বরোদা। ডেবিট কার্ড ছাড়া মুহূর্তে এবার টাকা তোলা যাবে। ৫ হাজার টাকা পর্যন্ত এই ব্যবস্থায় তোলা যাবে। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফে। ব্যাঙ্ক কতৃপক্ষ জানাচ্ছে, ব্যাঙ্ক এটিএমে গিয়ে M-Connect Plus app-এর মাধ্যমে। যদিও এখনও বহু ব্যাঙ্ক তাঁদের গ্রাহকদের ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা দিচ্ছে।

করোনা পরিস্থিতিতে অনেকেই এটিএমে যেতে ভয় পাচ্ছেন। বিশেষত বৃদ্ধ মানুষজন এটিএম মেশিনে গিয়ে বোতাম টিপে টাকা তোলার ক্ষেত্রে বেশ আতঙ্কিত। আর এই অবস্থায় ব্যাঙ্কগুলি আরও অত্যাধুনিক সব ব্যবস্থা নিয়ে আসছে।

কিন্তু কীভাবে M-Connect Plus ব্যবহার করে টাকা তুলবেন গ্রাহকরা

কিন্তু কীভাবে M-Connect Plus ব্যবহার করে টাকা তুলবেন গ্রাহকরা

এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফে। তাঁদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে এই ব্যবস্থা তাঁরা নিয়ে এসেছে। ব্যাঙ্কের সমস্ত এটিএমে এই ব্যবস্থা কাজ করবে। তবে এজন্যে প্রথমে M-Connect Plus-অ্যাপে রেজিস্টার করতে হবে।

কীভাবে রেজিস্টার করবেন?

কীভাবে রেজিস্টার করবেন?

জানা গিয়েছে প্রথমে স্থানীয় কিংবা নিকটবর্তী কোনও ব্যাঙ্কে গিয়ে একটা ফর্ম ফিলাপ করতে হবে। এবং সেটি নির্দিষ্ট জায়গাতে সাবমিট করতে হবে। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটিকে মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত করতে হবে। M-Connect Plus-এর মাধ্যমে এটি যুক্ত হবে। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা ইন্টারনেট ব্যাংকিংও করা যেতে পারে। যদি প্রথম দিন থেকেই ব্যাঙ্ক অফ বরোদা ইন্টারনেট ব্যাংকিং করে থাকেন তাহলে খুব সহজেই মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্টার করা যাবে। এরপর ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে গিয়ে Mconnect Plus -এ রেজিস্টার করতে হবে। যদিও এই মুহূর্তে Android ইউজাররা এই সুবিধা প্রথমে পাবেন। BoB M-Connect Plus app -এর মাধ্যমে এরপর টাকা তোলা সম্ভব।

এসববিআই প্রথম এই সুবিধা আনেন

এসববিআই প্রথম এই সুবিধা আনেন

ডেবিট কার্ড ছাড়া টাকা তোলার সুবিধা প্রথম নিয়ে আসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাঁদের yono অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া সম্ভব। ফলে এটিএমে গেলেন কিন্তু ডেবিট কার্ড নিতে আসতে ভুলে গেলে সেক্ষেত্রে এই সুবিধা বেশ উপকারী। অন্যদিকে অ্যাপ ছাড়াও একাধিক ব্যাঙ্ক রেজিস্টার নম্বর দিয়েও টাকা তোলার ব্যবস্থা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+