PPF Account: পিপিএফ-এ প্রতিমাসে জমাতে হবে হাজার টাকা, মেয়াদপূর্তিতে হাতে আসবে ২৬ লক্ষের বেশি

PPF Account: পিপিএফ-এ প্রতিমাসে জমাতে হবে হাজার টাকা, মেয়াদপূর্তিতে হাতে আসবে ২৬ লক্ষের বেশি

সবাই সঞ্চয় করেন ভবিষ্যতের জন্য। এই সঞ্চয় অর্থাৎ বিনিয়োগ (Investment) যদি সময় থাকতে অর্থাৎ কম বয়সে শুরু করা যায়, তাহলে নির্দিষ্টসময়ে গিয়ে বেশি টাকা পাওয়া যায়। বলা ভাল সঞ্চয়ে ভাল রিটার্ন পাওয়া যায়। সঞ্চয়ের তেমনই একটি উপায় হল পিপিএফ (PPF)। রাষ্ট্রায়ত্ত .কিংবা বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

 পিপিএফ-এ নিশ্চিত ফেরত

পিপিএফ-এ নিশ্চিত ফেরত

পিপিএফ। পুরো কথা হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই প্রকল্পটি সরকার নিয়ন্ত্রিত। ফলে নিশ্চিত ফেরতের গ্যারান্টি রয়েছে। ১৯৬৮ সালে ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন এই প্রকল্পের সূচনা করেছিল। স্বল্পসঞ্চয়কে লাভজনক বিনিয়োগের বিকল্প বানানোই উদ্দেশ্য ছিল। যদি নির্দিষ্ট সময়কালে সঠিকভাবে বিনিয়োগ করা যায়, তাহলে দীর্ঘমেয়াদি ভিত্তিতে পিপিএফ-এ ভাল লাভ পাওয়া যায়।

টার্গেট মাসে ১ হাজার টাকা করে জমানো

টার্গেট মাসে ১ হাজার টাকা করে জমানো

যদি এই পিপিএফ অ্যাকাউন্টে কোনও গ্রাহক প্রতিমাসে মাত্র হাজার টাকা করে জমা দেন, তাহলে নির্দিষ্ট সময় পরে লক্ষ লক্ষ টাকা পেতে পারেন, সেই গ্রাহক। মেয়াদপূর্তিতে ২৬ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এই মুহূর্তে পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ।

প্রথমে বিনিয়োগ ১৫ বছরের জন্য

প্রথমে বিনিয়োগ ১৫ বছরের জন্য

এই প্রকল্পে প্রথমে বিনিয়োগ করা যায় ১৫ বছরের জন্য। কেউ যদি ২০ বছর বয়সে পিপিএফ অ্যাকাউন্ট খোলেন, তাহলে তিনি ৬০ বছর বয়স পর্যন্ত এর সুবিধা পেতে পারেন। যদি কোনও গ্রাহক প্রতিমাসে ১ হাজার টাকা হিসেবে ১৫ বছরের জন্য জমা দেন, তাহলে তিনি জমা করতে পারবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। ১৫ বছর পরে তিনি সুদ সহ পাবেন ৩.২৫ লক্ষ টাকা। ৭.১ শতাংশ হারে ১৫ বছরে সুদের পরিমাণ ১.৪৫ লক্ষ টাকা।

ধাপে ধাপে ৫ বছর করে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি

ধাপে ধাপে ৫ বছর করে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি

১) এরপর প্রথমবার ৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে ৩.২৫ লক্ষ বেড়ে সেই অর্থের পরিমাণ হবে ৫.৩২ লক্ষ টাকা।
২) দ্বিতীয়বারের জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে আগেকার অর্থ বেড়ে হবে ৮.২৪ লক্ষ টাকা।
৩) তৃতীয়বার ৫ বছরের জন্য মেয়ার বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১২.৩৬ লক্ষ টাকা।
৪) চতুর্থবারের জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে সেই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৮.১৫ লক্ষ টাকা।
৫) পঞ্চমবারের জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধি করলে এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে জমিয়ে গেলে অর্থাৎ ওই অ্যাকাউন্টের মেয়াদ ৪০ বছর পূর্ণ হলে সেই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৬.৩২ লক্ষ টাকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+