Cheapest EV Scooter: Honda Activa এর থেকেও সস্তা! ৭০ হাজারে মধ্যেই Ola-এর ইভি বাইক
Cheapest EV Scooter: নয়া ইএমপি স্কিমের কারণে একাধিক ইভি নির্মাতা গাড়ির দাম বাড়াচ্ছে! সেখানে গ্রাহকদের জন্য বড় খবর দিল Ola Electric! একধাক্কায় স্কুটারের দাম কমাল সংস্থা। Ola Electric এর অন্যতম বিক্রিত ইভি স্কুটার S1 এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন ওলা ইভি স্কুটার কেনা অনেক বেশি সস্তার। আর এই ঘোষণার পরেই একেবারে ধামাকা ফেলে দিয়েছে ওলার স্কুটারটি।
যদিও সেফটি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। সম্প্রতি Ola Electric স্কুটারে আগুন লাগার একাধিক ঘটনা সামনে এসেছে। দাম কমানোর পর কোয়ালিটি (Cheapest EV Scooter) নিয়ে কোনও প্রশ্ন উঠবে না তো? সেই প্রশ্ন রয়েছে।

- Cheapest EV Scooter: নয়া দাম
Ola S1 X এর দাম অনেকটাই বেশি ছিল! কিন্তু সংস্থার তরফে দাম কমানোর সিদ্ধান্তে এই স্কুটার অনেকটাই সস্তা (Cheapest EV Scooter) হয়ে গিয়েছে। চলে এসেছে মধ্যবিত্তের আয়ত্তে। Ola S1 X 2kWh ভেরিয়েন্টের দাম এখন 69,999 টাকা থেকে শুরু হচ্ছে। আগে Ola S1 X এর দাম ছিল 79,999 টাকা।
অন্যদিকে S1 X 3kWh ভেরিয়েন্টের দাম এখন 84,999 টাকা। আগে এই ইভি স্কুটারের দাম (Cheapest EV Scooter) ছিল 89,999 টাকা। অন্যদিকে S1 X 4kWh এর দাম এখন কমে হয়েছে 99,999 টাকা। আগে S1 X এর এক্স শোরুম দাম ছিল 1,09,999 টাকা। যা খবর, S1 X লাইন-আপ ডিলেভারি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এই সমস্ত ই-স্কুটারগুলি স্ট্যান্ডার্ড 8 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। সঙ্গে আরও সুবিধার কথাও বলা হয়েছে Ola Electric এর তরফে।
- Cheapest EV Scooter: টক্কর হবে Honda Activa এর সঙ্গে
Ola Electric এর ইভি স্কুটারগুলি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ওলা'র ঘোষণা অনুযায়ী ইলেকট্রিক স্কুটারগুলি পেট্রোল স্কুটারের থেকেও সস্তা (Cheapest EV Scooter) পড়ছে। এখন Honda Activa এর এক্স শোরুম দাম ৭৬ হাজার ২৩৪ টাকা।
- Cheapest EV Scooter: প্রয়োজন মেটাবে এই ইভি স্কুটার
Ola S1 X সিরিজ যে কোনও প্রয়োজনের জন্য দ্য বেস্ট! 3 ব্যাটারিতে এই সিরিজ পাওয়া যায়। একেবারে বাজেট হিসাবে যে কোনও একটা ইভি স্কুটার (Cheapest EV Scooter) কিনতে পারবেন। ola কাস্টমারদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে পরিকাঠামোও এখন অনেক বেশি উন্নতি করেছে Ola Electric! চার্জিং স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সার্ভিস স্টেশনও।












Click it and Unblock the Notifications