Business Idea: অল্প পুঁজিতে বাবা রামদেবের সঙ্গে ব্যবসার সুযোগ! কীভাবে খুলবেন পতঞ্জলির স্টোর
Business Idea: গোটা দেশে বেশ জনপ্রিয় পতঞ্জলির বিভিন্ন প্রোডাক্ট। গত ২০০৬ সালে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড (Patanjali Ayurved) শুরু করেছিলেন বাবা রামদেব (Baba Ramdev)। সেই সময় সংস্থার মূল উদ্দেশ্যই ছিল দেশের সমস্ত মানুষের কাছে আয়ুর্বেদের পণ্য পৌঁছে দেওয়া।
আর এই বিষয়টিকে মাথায় রেখেই শুরু হয়ে কাজ। বিভিন্ন আয়ুর্বেদের প্রোডাক্টের পাশাপাশি কৃষিকাজে লাগে এমন দ্রব্যও রয়েছে। এছাড়াও মহিলাদের ব্যবহৃত পণ্য সহ কয়েক হাজার প্রোডাক্ট আছে পতঞ্জলির (Patanjali)। আর এই সমস্ত জিনিসগুলি গোটা দেশজুড়েই স্টোর খোলা হয়েছে।

আপনিও পতঞ্জলির ফ্রেঞ্চাইজি (Patanjali Franchise) নিয়ে এমন ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু কীভাবে পাবেন পতঞ্জলির ফ্রেঞ্চাইজি? আবেদনই বা কীভাবে করবেন? সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Business Idea: কীভাবে ফ্রেঞ্চাইজি নেবেন
পতঞ্জলির ফ্রেঞ্চাইজি (Patanjali Franchise) যে কেউ নিতে পারেন। এজন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এজন্যে আপনাকে এই লিঙ্কে - http://patanjaliayurved.org/patanjalistore/- ক্লিক করে আবেদন করতে হবে। ওয়েবসাইটে সমস্ত তথ্য আপনার দিতে হবে। সাইটের নীচে একটি ফর্ম রয়েছে। সেটি ডাউনলোড করতে হবে। আর সেখানে সমস্ত শর্ত এবং জরুরি তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি ফর্মটি পূরণ করে জমাও দিতে হবে। আর এরপরেই ফ্রেঞ্চাইজি পাওয়ার প্রকির্যা শুরু হয়ে যাবে।
Business Idea: পতঞ্জলি মেগা স্টোর
যদি আপনি পতঞ্জলি মেগা স্টোর (Patanjali Mega Store) ওপেন করতে চান তাহলে আপার নুন্যতম ২০০০ বর্গফিট জায়গা প্রয়োজন। পাঁচ লাখ টাকা ডিপোজিট মানি হিসাবে জমা দিতে হবে। আড়াই লাখ করে ডিমান্ড ড্রাফট ফার্মেসি এবং পতঞ্জলি আরতুবেদের নামে জমা দিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটে দেওয়া ফর্মে দেওয়া বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Business Idea: পতঞ্জলি আরোগ্য কেন্দ্র
মাত্র ১০ লাখ টাকা বিনিয়োগ করে পতঞ্জলি আরোগ্য (Patanjali Mega Store) কেন্দ্র খুলতে পারবেন আপনিও। তবে এজন্যে নুন্যতম সাড়ে তিনশ বর্গফিট জায়গার প্রয়োজন আছে। তবে জায়গার সমস্ত ছবি আপনাকে আগে পাঠাতে হবে পতঞ্জলির কেন্দ্রীয় অফিসে। তবে কোর্টের কোনও সমস্যা যাতে না থাকে সেটি নিশ্চিত করতে হবে।
পতঞ্জলির তরফে স্পষ্ট গাইডলাইন করে দেওয়া হয়েছে। তবে মেগা স্টোর কিংবা চিকিৎসালয় যদি খুলতে চান তাহলে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাইম লোকেশন হওয়াটা খুবই প্রয়োজন।
এই মুহূর্তে রামদেব বাবা কিংবা পত্রঞ্জলির পন্যের বেশ চাহিদা আছে। ফলে এই ব্যবসা শুরু করে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications