Jatropha Cultivation: বাজারে এল 'ডিজেলের গাছ'! বাড়িতেই করুন চাষ, লাখ লাখ টাকা রোজগার পাকা

Jatropha Cultivation: অসাধারণ একটা ব্যবসায়িক আইডিয়ার খোঁজ রইল এই প্রতিবেদনে! প্রথমদিন থেকেই এই ব্যবসা (Earn Money) করে মোটা রোজগার করা সম্ভব। সবথেকে বড় ব্যাপার এই ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ পরিশ্রম করতে হবে না। এমনকি এই ব্যবসায় প্রতিযোগিতা অনেক কম। ফলে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে সেখানে এই ব্যবসা মোড় ঘুরিয়ে দিতে পারে।

তবে এই ব্যবসা কৃষিকাজ সংক্রান্ত! আজকাল কৃষিসংক্রান্ত একাধিক ব্যবসা মোটা লাভ দেয়। যদি ঠিক ভাবে এই ব্যবসা করা যায় তাহলে মাসের শেষে (Profitable business) টাকা গুণে শেষ হবে না। কথা হচ্ছে 'ডিজেলের চাষ'! অবাক হচ্ছেন তো। ডিজেলের আবার চাষ হয় নাকি।

Jatropha Cultivation:

হ্যাঁ, ডিজেলেরও চাষ করে মোটা রোজগার সম্ভব। আদৌতে এই গাছের নাম জেট্রোফা (Jatropha)। কিন্তু স্থানীয় ভাষায় অনেকেই এঁকে ডিজেলের (Jatropha Cultivation) গাছ বলে। আসলে এই গাছের এই বিজ থেকে বায়োডিজেল বের হয়। আর তা থেকে কৃষকরা মোটা অঙ্কের রোজগার করে। ফলে স্থানীয় ভাবে অনেকেই বিষয়টিকে ডিজেলের চাষ বলে থাকে।

  • Jatropha Cultivation: ডিজেলের চাষ খুবই সোজা

জেট্রোফা (Jatropha) গাছ যে কোনও জায়গাতেই লাগানো সম্ভব। অনুর্বর জমি হলেও এই গাছের চাষ করা সম্ভব। বাজারে এই গাছের বিজ সহজেই পাওয়া সম্ভব। ক্ষেত চাষের জন্য বেশি জলের প্রয়োজন হবে না। শুধুমাত্র চার থেকে ছয় মাস এই গাছটির প্রতি একটু নজর রাখতে হবে। এইবার যদি গাছ তৈরি হয়ে যায় তাহলে গোটা বছর বিজের প্রয়োজন হবে না। এই গাছ চাষ করে কৃষকরা কোনও ভাবেই ক্ষতির (Jatropha Cultivation) মুখে পড়বেন না।

  • Jatropha Cultivation: চাষ কীভাবে করবেন

জেট্রোফা (Jatropha) গাছ চাষের জন্যে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হবে না। তবে মাটিতে যাতে জল না দাঁড়িয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। তবে এই গাছ (Jatropha Cultivation) শুষ্ক জায়গাতে সবথেকে ভালো হয়। তবে এই গাছের বিজ প্রথমে নার্সারিতে তৈরি করতে হবে। এরপর গাছ একটু বড় হলে মাটিতে তা পুততে হবে।

  • Jatropha Cultivation: সরকার সাহায্য করবে

পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। যত চাহিদা বাড়ছে ততই দাম চড়ছে। তবে এই গাছের বিজ থেকে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত তেল পাওয়া যায়। আর সেই তেল থেকে বায়োডিজেল তৈরি হয়। সরকার এই গাছ চাষের (Jatropha Cultivation) জন্যে নানা ভাবে উৎসাহ দিচ্ছে। এমনকি চাষের জন্যে টাকাও পাওয়া যাচ্ছে। এই চাষ করে অনেকেই লাখ লাখ টাকা রোজগার করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+