বাক্সের মধ্যে অভিনব পদ্ধতিতে কাঁকড়া চাষ! বিপুল আয়ের পথ দেখাচ্ছেন নন্দীগ্রামের অতসী
Crab Farming At Home: হু হু করে বাড়ছে সমস্ত জিনিসের দাম! কার্যত সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় অনেকেই বিকল্প আয়ের খোঁজ করছেন। আর তাই বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ করছেন। কিন্তু সেখানেও কার্যত টাকা বড় চ্যালেঞ্জ। ইচ্ছা থাকলেও অনেকে বড় ব্যবসায় (Business Idea) বিনিয়োগ করতে পারেন না।
তবে এক্ষেত্রে পথ দেখাচ্ছে নন্দীগ্রামের অতসী! একেবারে নতুন একটি প্রযুক্তির মাধ্যমে কাঁকড়া চাষ (Crab Farming At Home) করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খুলে দিয়েছেন নতুন প্রজন্মের কাছে কর্ম সংস্থানের রাস্তাও।

Crab Farming At Home: কাঁকড়া চাষে পথ দেখাচ্ছে সাধারণ গৃহবধূ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের চর-কেন্দেমারী গ্রামের তপশিলিজাতিভুক্ত গৃহবধূ অতসী মাইতি। একেবারেই সাধারণ একজন মানুষ। তাঁর বাড়ির পুকুরে (Crab Farming At Home) মাছ চাষের সঙ্গে সঙ্গেই ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করছেন।
আর এই পন্থায় এই কাঁকড়া চাষ একেবারে সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যে অতসী সাফল্যের মুখও দেখেছেন। সেই কাঁকড়া রফতানি হচ্ছে চীন, সিঙাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিদেশী বাজারে।
Crab Farming At Home: লাভজনক পদ্ধতি
মাধ্যমিক পাশ অতসী গৃহকাজের সঙ্গে সঙ্গেই বাড়ির খিড়িকি পুকুরে (Crab Farming At Home) করছেন এই অভিনব কাঁকড়া চাষ। কাঁকড়া চাষের আধুনিক লাভজনক পদ্ধতির নাম "বক্স ক্রাব টেকনোলজি" বা বাক্স-পদ্ধতি । অতসী বলেন, বক্স ক্রাব টেকনোলজিতে কাঁকড়ার চাষ অত্যন্ত লাভজনক। এর কারনও আছে অনেক। শুধু তাই নয়, পুকুরে মাছ চাষের সঙ্গে এভাবে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষে লাভ দ্বিগুন হচ্ছে বলে জানিয়েছেন এই গৃহবধূ।
Crab Farming At Home: বিকল্প উপার্জনের পথ দেখাবে
সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে "মৎস্যজীবী নিবন্ধীকরন" প্রকল্পে নাম লিখিয়েছে অতসী। ব্লক মৎস্য দফতরের নিয়মিত যোগাযোগ রেখে চলেন। ব্লকের মৎস্য আধিকারিকের সবসময় সহায়তা পান বলে জানান তিনি।
নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, "অতসী মাইতি এক অন্যন্য উদাহরন তৈরি করেছেন যা অন্যন্য গৃহবধূদের উৎসাহীত করবে। অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার পাশাপাশি বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ বিকল্প উপার্জনের পথ (Crab Farming At Home) দেখাবে বলেও জানাচ্ছেন সরকারি ওই আধিকারিক।
Crab Farming At Home: কীভাবে হচ্ছে চাষ?
বাক্সের মধ্যে এই চাষ (Crab Farming At Home) করা হচ্ছে। আলাদা আলদা বাক্স করা হয়েছে। প্রতিটি বাক্সে একটি করে কাঁকড়া রাখা হয়েছে। আর তা থাকায় একে অপরকে আক্রমন করতে পারে না। অপরিপক্ক ডিম্বাশয়যুক্ত সুস্থ্য সবল সকল দাঁড়া যুক্ত স্ত্রী কাঁকড়া প্রতিটি বাক্সে মজুদ করে পরিপক্ক ডিম্বাশয় কাঁকড়ায় পরিনত করে বাজারজাত করা হচ্ছে। অত্যাধুনিক এই পদ্ধতি অনুসরণ করে কাঁকড়াচাষিরা লাভের মুখ দেখছেন। যে কোনও পুকুরে এই চাষ করা যেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications