Business Ideas Under Rs 5000: এত কম বিনিয়োগে এই ব্যবসাগুলি শুরু করা যাবে? দেখুন সেই তালিকা

Business Ideas Under Rs 5000: ব্যবসা করতে কে না চায়! কিন্তু তা করতে তো লাখ লাখ টাকা'র প্রয়োজন। কথা থেকে আসবে তা? এই চিন্তাতেই ঘুম উড়েছে তো। চিন্তার কিছু নেই। পাশে আছে ওয়ান ইন্ডিয়া বাংলা।

মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ ( Business Ideas Under Rs 5000) করেও শুরু করা যেতে পারে ব্যবসা। ভাবছেন তো কীভাবে? হ্যাঁ, এমনই কিছুই ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে যা মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেই শুরু করা যেতে পারে।

Business Ideas Under Rs 5000

Business Ideas Under Rs 5000: মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ছয় ব্যবসা

সুগন্ধি তৈরি

গরম হোক কিংবা যে কোনও মরশুমেই পারফিউম কিংবা সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। অনেকেই তো আবার সারা বছরই পারফিউম ব্যবহার করেন। যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। সেখানে দাঁড়িয়ে পারফিউম ব্যবসা ( Perfume Making) শুরু করতেই পারেন। এই ব্যবসার প্রয়োজনীয় তথ্য এবং সামগ্রী পেয়ে যাবেন অনলাইনে। আর তা জেনে শুরু করতেই পারেন এই ব্যবসা।

বাড়িতে বসেই সেলাইয়ের কাজ শুরু করুন

সেলাই করতে ভালোবাসেন? তাহলে বাড়িতে বসেই শুরু করতে পারেন সেলাইয়ের (Currain Stitching ) কাজ। বিভিন্ন ধরনের স্টিচের যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে খোলাবাজারে এই চাহিদা রয়েছে। এক্ষেত্রে একটি মেশিন কিনতে যা খরচ হবে!

লন্ড্রি সার্ভিস

কাজের চাপে সবাই ছুটছে। সংসারে খরচ জোগাতে স্বামী-স্ত্রী দুজনকেই বের হতে হচ্ছে। আর রোজ বের হতে প্রয়োজন জামা কাপড়ের। কিন্তু জোগান কি পাওয়া সম্ভব রোজ। এই অবস্থায় শুরু করতেই পারেন লন্ড্রি সার্ভিস ( Laundry Service) । একেবারে বাড়িতে বসেই। ওয়াশিং মেশিনে কাপড় কেঁচে ইস্ত্রি করে পাঠিয়ে দেন। এজন্যে বিশেষ বিনিয়োগের প্রয়োজন হবে না।

Business Ideas Under Rs 5000

পেট রাখার জায়গা

মেট্রো সিটিগুলিতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাড়িতে পোষা সারমেয়দের রাখার জায়গা ( Pet Sitting)। অনেকেই বেরাতে গেলে বাড়িতে পোষা সারমেয়দের কোথায় রেখে যাবেন তা নিয়ে একটা চিন্তা থাকে। আর সেখানেই অনেকেই রয়েছেন যারা নির্দিষ্ট টাকার বিনিময়ে তা রাখেন। পশু-পাখি ভালোবাসলে আপনিও এই ব্যবসা শুরু করতে পারেন।

পেস্ট কন্ট্রোল

ইঁদুর-টিকটিকির জ্বালায় অতিষ্ট! এই অবস্থায় পেস্ট কন্ট্রোল ( Pest Control) করেন এমন সংস্থার চাহিদা থাকে সবসময়। ফলে একটি সংস্থা খুলে এই কাজ শুরু করতে পারেন। মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেই শুরু করা যাবে এই কাজ।

পানীয় জল সরবরাহ

শহর হোক কিংবা গ্রাম! পানীয় জলের অভাব সর্বত্র। বিশেষ করে শহরে পানীয় জল কিনেই খেতে হয়। এই অবস্থায় পানীয় জলের ব্যবসা ( Drinking Water Supply) শুরু করতেই পারেন। বাড়িতে ছোট করে প্লান্ট বসিয়ে এই কাজ শুরু করা যেতে পারে। এছাড়াও প্লান্ট থেকে জল কিনে এনে ড্রামে ভরে বিক্রি করেও মোটা অঙ্কের রোজগার করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+