Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরস্বতী পুজোর আগে পকেটমানির টাকায় শুরু করুন এই ব্যবসা! জমে যাবে V Day

Business Ideas Under Rs 5000: সামনেই সরস্বতী পুজো (Saraswati Puja 2024)! এর মধ্যেই আবার ভালোবাসার সপ্তাহ (valentine week) । খরচের উপর খরচ। আর যাই হোক এই খরচের জন্য তো আর বাড়ির অভিভাবকের কাছে হাত পাতা যায় না! আর ভালোবাসার দিনে কাছের মানুষকেও তো না বলা যাবে না। তাহলে উপায়!

চিন্তা নেই, এমন তিনটি ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে যা সরস্বতী পুজোর আগে করে ঝট করে কিছুটা রোজগার করে নিতে পারবেন। আর এই ব্যবসায় বিশেষ বিনিয়োগেরও প্রয়োজন হবে না। রইল তিন ব্যবসার (Business Ideas Under Rs 5000) খুঁটিনাটি তথ্য

Business Ideas Under Rs 5000

Business Ideas Under Rs 5000: ফুলের ব্যবসা

পুজো মানেই ফুল! বিভিন্ন ধরনের ফুলের প্রয়োজন হয়। তবে সরস্বতী পুজোয় হলুদ বা বাসন্তী গাঁদার চাহিদা অনেক বেশি থাকে। আর তাই পুজোর আগে এই ব্যবসা (Business Ideas Under Rs 5000) শুরু করতে পারেন। বাংলার ঘরে ঘরে আরাধিতা হবেন দেবী সরস্বতী।

তবে এই বছর বাসন্তী গাঁদার চাহিদা থাকলেও তা হয়তো পর্যাপ্ত পরিমাণে মিলবে না বলে দাবি চাষিদের। কুয়াশা আর ছত্রাকের আক্রমণে ফলন কম। আর সেজন্যে দাম অনেক বেশি থাকবে। মোটামুটি ৫০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। ঠিক মতো বিক্রি করতে পারলে পুজোর আগে মোটা টাকা আপনার পকেটে ঢুকবে।

Business Ideas Under Rs 5000: মূর্তির ব্যবসা

বাংলার প্রায় ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছেই। ফলে পুজোর আগে মূর্তির ব্যবসা শুরু করতে পারেন। নুন্যতম ৫০০০ টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা করা যাবে। পাইকারি মার্কেট থেকে ঠাকুর কিনে এই ব্যবসা করতে পারেন। তাতে লাভের অঙ্ক অনেক বেশি থাকবে। পাশাপাশি কোন জায়গায় এই ব্যবসা করছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। স্কুল-কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই ব্যবসা (Business Ideas Under Rs 5000) করলে জমে যাবে।

Business Ideas Under Rs 5000: দশকর্মার ব্যবসা

ফুল আর মুর্তির পাশাপাশি প্রয়োজন দশকর্মা। পুজোয় চাঁদমলা সহ বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। ফলে ছোট করে দশকর্মার কাউন্টার খুলে পুজোর আগে বাড়তি রোজগার (Business Ideas Under Rs 5000) করতেই পারেন। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+