Business Ideas Under Rs 5000: পাঁচ হাজার বিনিয়োগে মাসে ৩০ হাজার রোজগার! শুরু করুন এই ব্যবসা
Business Ideas Under Rs 5000: চাকরি নয়, বরং স্টার্ট আপ তৈরিতেই বিশেষ উৎসাহী নতুন প্রজন্ম। বিভিন্ন ধরনের স্টার্টআপ তৈরি করে মোটা অঙ্কের রোজগার করছেন। আপনিও কি ব্যবসার দিকে নজর ঘোরাতে চান?
তাহলে আপনার জন্যে দারুণ একটি ব্যবসায়ীক আইডিয়া (Business Idea) রইল এই প্রতিবেদনে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে এই ব্যবসা। সবথেকে বড় ব্যাপার এই ব্যবসা করার জন্যে মোটা পুঁজি বিনিয়োগ করতে হবে না।

Business Ideas Under Rs 5000: চাহিদা সারা বছর রয়েছে
ব্যবসা করলেই তো হবে না। প্রয়োজন সেখান থেকে লাভ তোলা। আর সেই লাভ গুনে শেষ হবে না এই ব্যবসায়। চা কিংবা লস্যি খান না এমন লোক নেই। সবসময় এই সমস্ত পানীয়ের চাহিদা রয়েছে। এর সঙ্গেই চাহিদা রয়েছে ভাঁড়ের!
যদিও এখন সময়ের সঙ্গে ভাড় বদলে যাচ্ছে। এমনকি চায়ের সঙ্গে দেওয়া 'ভাঁড়' নাকি খেয়েও নেওয়া যাচ্ছে। ফলে ব্যাপক চাহিদা রয়েছে। ফলে ভাঁড় তৈরির (Kulhad Making Business) ব্যবসা শুরু করতেই পারেন।
Business Ideas Under Rs 5000: দিনে ১০০০ টাকা রোজগার
চা খাওয়ার কিংবা পানীয় খাওয়ার ক্ষেত্রে এই ভাঁড় গুলি পরিবেশ বান্ধব। বর্তমানে থার্মোকল কিংবা প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। ফলে মাটির তৈরি ভাঁড়-গ্লাসের চাহিদা ( (Kulhad Making Business) বেড়েছে। এই সমস্ত ভাঁড় গুলির দাম মাত্র ৫০ টাকা থেকে শুরু হয়। যা সর্বোচ্চ ১৫০ টাকাতেও বিক্রি হয়। এর সঙ্গে মাটির থালা, গ্লাস কিংবা বোতল তৈরি করে বিক্রি করা যায় তাহলে মোটা রোজগার হওয়া সম্ভব। এমনকি দিনে ১০০০ টাকাও রোজগার করা যেতে পারে।
Business Ideas Under Rs 5000: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ
এই ব্যবসার জন্যে লাখ টাকা বিনিয়োগ করতে হবে না। মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। এজন্যে বড় জায়গার প্রয়োজন নেই। বাড়ির একটি অংশেই তৈরি করা যেতে এই ব্যবসা। তবে ভাড়া তৈরির বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।
ভাঁড় যেমন পাইকারি কিংবা খোলা বাজারে চাহিদা রয়েছে। তেমনই অনলাইনের মাধ্যমে দেশ-কিংবা বিদেশেও এর চাহিদা রয়েছে। বিশেষ করে মাটির তৈরি থালা কিংবা বোতলের চাহিদা মারাত্মক রয়েছে। বিশেষ করে গরম কালে তো রয়েছেই।












Click it and Unblock the Notifications