Business Ideas Under Rs 5000: বর্ষার মরশুমে নামমাত্র বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা, ভালো লাভ পাবেন

Business Ideas Under Rs 5000: গোটা দেশেই এই মুহূর্তে বর্ষা ছড়িয়ে পড়েছে। যার ফলে ভালো বৃষ্টিও হচ্ছে দেশজুড়ে। এই সময় একাধিক এমন ব্যবসা রয়েছে যা করে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।

বিশেষ করে কম পুঁজি (Small Business Ideas with Low Investment) ঢেলে যদি কোনও ব্যবসা শুরু করতে চান তাহলে দারুন একটি আইডিয়া রইল এই প্রতিবেদনে। ভাবছেন তো কি এমন ব্যবস্থা রয়েছে যেখানে কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা যেতে পারে! আর সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Business Ideas Under Rs 5000

বর্ষায় শুরু করুন ছাতা থেকে রেন কোটের ব্যবসা

বর্ষাকাল মানেই কখনও মুষলধারে বৃষ্টি তো আবার কখনও হালকা বৃষ্টি। ফলে এই সময় ছাতা অপরিহার্য একটি বিষয়। শুধু তাই নয়, ওয়াটার প্রুফ স্কুল ব্যাগ, রেন কোট এবং রাবারের বুটের চাহিদা বেশি থাকে। ফলে এই সময়ে এই বিষয়গুলিকে মাথায় রেখে ব্যবসা শুরু করতেই পারেন। সবথেকে বড় ব্যাপার একেবারে কম বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যায়। এমনকি খুব একটা বড় জায়গারও প্রয়োজন হবে এই ব্যবসা করার জন্যে।

৫০০০ টাকা বিনিয়োগে শুরু করা যাবে এই ব্যবসা

গ্রাম কিংবা শহর! যে কোনও জায়গাতেই এই ব্যবসা শুরু করতেই পারেন। এই ব্যবসাতে ভালো রোজগার রয়েছে। কারন বর্ষার সময় ছাতাই হোক কিংবা রেন হোক সবকিছুই অপরিহার্য। মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ ( Business Ideas Under Rs 5000) করে এই ব্যবসা শুরু করতেই পারেন। এই ব্যবসা একেবারে ঘরে বসে শুরু করতেই পারেন। যদি আপনার সেলাইয়ের শখ থাকে তাহলে ছাতা তৈরির কাঁচামাল বাজার থেকে কিনে এনে সেলাই করে কাজ শুরু করতেই পারেন। এমনকি রেন কোটের ক্ষেত্রেও এই কাজ করতে পারে। এক্ষেত্রে বিনিয়োগ কম করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

Business Ideas Under Rs 5000

কোথা থেকে কিনবেন কাঁচামাল?

যে কোনও বড় বাজার থেকেই এই সমস্ত কাঁচামাল পাওয়া যায়। যেমন কলকাতায় বড় বাজারে গেলে সস্তায় ছাতা তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন জিনিস কিনে আনতেই পারবেন। অন্যদিকে দিল্লিতে সদর বাজার, চাঁদনি চকের মতো অনেক বড় পাইকারি বাজার রয়েছে। যেখানে আপনি খুব কম দামে সহজেই পণ্য পেতে পারেন। পাশাপাশি রেন কোট, স্কুল ব্যাগ বানানোর কাঁচামাল কিনে এনেও তা তৈরি করে মোটা রোজগার করতে হবে। যদি আপনার তৈরি খরচ কমে যায় তাহলে ভালো লাভ চোখে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+