Business Ideas Under 20000: সত্যি হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন! শুরু করুন মুলতানি মাটির ব্যবসা

Business Ideas Under 20000: কোনও ব্যবসা শুরু করার কথা ভাবছেন! তাহলে আপনার জন্যে দারুণ একটা ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে। শুধু তাই নয়, এই ব্যবসায় মোটা অঙ্কের পুঁজি ঢালার প্রয়োজন নেই।

খুব অল্প জায়গাতেই এই ব্যবসা (Business Ideas Under 20000) শুরু করা যেতে পারে। ব্যবসার সম্পূর্ণ খুঁটিনাটি রইল এই প্রতিবেদনে-

কম-বেশি সবাই মুলতানি মাটি ব্যবহার করে থাকি! এমনকি বিভিন্ন ক্রিম কিংবা সাবান তৈরি করতেও এহেন মুলতানি মাটি (Multani Mitti) ব্যবহার করা হয়। আর সেই সমস্ত প্রোডাক্টের চাহিদা রয়েছে। ফলে ভালো বাজার রয়েছে মুলতানি মাটির (Multani Mitti)। শুধু তাই নয়, বিদেশের বাজারেও মুলতানি মাটির ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এই ব্যবসা (Multani Mitti Business Idea) করে মোটা অঙ্কের রোজগার রয়েছে। বাড়িতে কিংবা ছোট কোনও জায়গাতে সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

Business Ideas Under 20000

Business Ideas Under 20000: কীভাবে শুরু করবেন

এই ব্যবসা (Business Idea) শুরু করা খুবই সহজ। খোলা বাজারেই মুলতানি মাটির গুড়ো পাওয়া যায়। ২০ থেকে ২৪ কিলো খুব সহজেই পাওয়া যায়। আর সেই গুড়ো দিয়ে খুব সহজেই মুলতানি পাউডার কিংবা সাবান সহ নানা ধরনের প্রসাধনী জিনিস বানাতেই পারেন। নিজের সংস্থার নামে প্যাকেজিং করে শুরু করুন দারুণ এই ব্যবসা (Multani Mitti Business Idea)। খোলা বাজারে তো বটেই, বিভিন্ন ই-কর্মাস ওয়েবসাইটের মাধ্যমেও এই জিনিস গুলি বিক্রি করতে পারেন।

Business Ideas Under 20000: কত টাকা খরচ হবে

একেবারে ছোট করে এই ব্যবসা শুরু করতে পারেন। মুলতানি মাটির (Multani Mitti) ব্যবসা শুরু করতে আপনার ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হবে। তবে মুলতানি মাটির চাহিদা রয়েছে এমন একটা জায়গা বেছে নিন। তাহলে ব্যবসা বাড়াতে অনেক বেশি সুবিধা হবে। শুধু তাই নয়, ধীরে ধীরে এই ব্যবসা করতে যাবতীয় মেশিন এবং অন্যান্য বিষয়ও পেয়ে যাবেন।

Business Ideas Under 20000: কত টাকা রোজগার

খোলা বাজারে মুলতানি মাটির (Multani Mitti) ব্যাপক চাহিদা আছে। গুড়োর একটা প্যাকেট ২৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এছাড়াও মুলতানি মাটি দিয়ে তৈরি অন্যান্য জিনিসেরও বেশ চাহিদা আছে। এই অবস্থায় মাসে চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার আছে। তবে ব্যবসা যত বাড়বে ততই রোজগারও বাড়বে।

Business Ideas Under 20000: এই জিনিসগুলির প্রয়োজন

তবে এই ব্যবসা করতে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। বিশেষ করে মুলতানি মাটির কাঁচামাল, প্যাকিংয়ের উপাদান, মুলতানি মাটির মেশিন, ফিল্টারিং মেশিন, প্যাকেট তৈরির মেশিন ইত্যাদি বসানোর প্রয়োজন আছে। প্রাথমিক ভাবে শুরু করলেও ব্যবসার বড় করতে হলে এই মেশিনগুলি প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+