Business Ideas Under 10000: ১০ হাজার টাকারও কমে শুরু করুন এই সাত ব্যবসা! তাও আবার বাড়িতে বসেই

Business Ideas Under 10000: কথায় আছে বাঙালিদের দিয়ে নাকি ব্যবসাটা হয় না। কিন্তু সময় বদলেছে। বহু বাঙালিই এখন ব্যবসায় মন দিয়েছে। আর তা সে খাবারের ব্যবসা হোক কিংবা অনলাইনে কিছু করার চেষ্টা।

তবে শুধু বাঙালিরাই নয়, চাকরি করার মানসিকতাও কমছে নতুন প্রজন্মের কাছে। আর তাই একের পর এক স্টার্ট আপ তৈরি হচ্ছে। আর এই সমস্ত ক্ষেত্রে সরকারও নানা ভাবে সাহায্য করছে। বিশেষ করে স্টার্ট আপগুলিকে উৎসাহ দিতে নানা ধরনের যোজনার ঘোষণা করেছে সরকার।

Business Ideas Under 10000

মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা

কিন্তু ব্যবসা শুরু করব ভাবলেই তো হবে না! প্রয়োজন টাকার। লোন নেওয়ার আগে তো শুরু তো করতে হবে। কিন্তু কি ব্যবস্থা ছোট করে শুরু করা যায়। এমনকি বেশ কিছু উদাহারণ রইল এই প্রতিবেদনে। যা মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস

যে কোনও সংস্থাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। বিজ্ঞাপন থেকে শুরু করে পণ্যের প্রচার সবটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। এই অবস্থায় মাত্র ১০ হাজার টাকার কম বিনিয়োগ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস শুরু করতে পারেন।

ট্রাভেল এজেন্সি

সামনেই পুজো! আর এই সময় ঘুরতে অনেকেই যান। এমনকি সারা বছরই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন সাধারণ মানুষ। সেখানে ছোট একটি জায়গাতে ট্রাভেল এজেন্সি শুরু করতেই পারেন। আইআরসিটিসির এজেন্ট হয়ে শুরু করুন এই কাজ। ভালো কমিশন পাওয়া যায় এতে। এছাড়াও হোটেল বুকিংয়েও মিলবে বড় সুবিধা।

Business Ideas Under 10000

ফটোগ্রাফি

ছবি তোলার নেশা আছে! তাহলে শুরু করে দিন ফটোগ্রাফি চর্চা। গোটা বিশ্বেই ভালো ছবির কদর রয়েছে। এমনকি ভালো ছবিকে পুরস্কারও দেওয়া হয়। আর সেখান থেকে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। হাতে থাকে ক্যামেরাই টা এখানে সব!

অনলাইন ক্লাস

করোনার সময় থেকেই অনলাইনের উপর মানুষের ভরসা অনেকটাই বেড়েছে। মুদির জিনিস কেনা হোক কিংবা অন্য কিছু সবেতেই অনলাইন ভরসা। ইতিমধ্যে অনলাইনে পড়াশোনা বেশ জনপ্রিওয় হয়েছে। একাধিক অ্যাপ এই বিষয়ে কাজ করছে। সেখানে দাঁড়িয়ে অনলাইনে যে কোনও বিষয়ে পড়িয়ে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। আর এই কাজ করতে ১০ হাজার টাকারও কম খরচ করতে হবে।

ভালো লিখতে পারেন?

লেখালেখির কদর রয়েছে! ভালো লেখা এখনও মানুষ পড়েন। বিশেষ করে ট্রান্সলেট খুবই জনপ্রিয় হয়েছে। বহ্যু সংস্থাই ফ্রিলান্সিংয়ে ট্রান্সলেসনের (GhostWriting) কাজ করায়। আর তা করেও মোটা অঙ্কের রোজগার করতে পারেন। এজন্যে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। আর তা খুলে অনুবাদকের কাজ শুরু করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+