Business Ideas Under 10000: ডিজিটাল মার্কেটিং কিংবা যোগাভ্যাস! এই তিন ব্যবসায় লক্ষ্মীলাভ কত জানেন

Business Ideas Under 10000: সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। শুধু মাস বেতনেই চলছে না সংসার! এই অবস্থায় বাড়তি রোজগারের আশা করেন অনেকেই। আর তাই অনেকেই চাকরির পাশাপাশি ব্যবসা করেন। এমন আপনিও কি কোনও ব্যবসা করার স্বপ্ন দেখেন।

তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। দারুণ কয়েকটি ব্যবসার (Business Idea)পরিকল্পনা রইল এই প্রতিবেদনে। যা ১০ হাজার টাকারও কম বিনিয়োগ (Business Ideas Under 10000) করে শুরু করা যাবে। এই ব্যবসাগুলির চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে মুনাফা গুণে শেষ হবে না।

Business Ideas Under 10000:

Business Ideas Under 10000: ডিজিটাল মার্কেটিং

সময় বদলাচ্ছে! আজকাল সবকিছুই নির্ভর করছে ডিজিটাল মার্কেটিং। ছোট কিংবা বড় সমস্ত সংস্থাই ডিজিটাল মার্কেটিং করে থাকে। আর তাতে হাজার হাজার টাকা বিনিয়োগ করে থাকে। বহু সংস্থা চুক্তিভিত্তিতে এই কাজ করে থাকে। আর তা বাড়িতে বসেই করে।

এই সমস্ত সংস্থা আবার বহু লোক নিয়োগ করে ফ্রিলান্সেও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করায়। সেই সমস্ত সংস্থার হয়ে চুক্তিভিত্তিতে কাজ করতে পারেন। এমনকি নিজেও প্রোফাইল খুলে একাধিক সংস্থার হয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এজন্যে বিপুল বিনিয়োগ করতে হবে না। নুন্যতম বিনিয়োগ (Business Ideas Under 10000) করেই মাসে মোটা রোজগার করতে পারেন।

Business Ideas Under 10000: আচারের ব্যবসা

ঘরে বসে যদি কোনও ব্যবসা করতে চান তাহলে বেস্ট অপশন হতে পারে এই আচারের ব্যবসা। এই ব্যবসা করতে ১০ হাজার টাকারও কম বিনিয়োগের (Business Ideas Under 10000) প্রয়োজন। সারা বছর চাহিদা রয়েছে আচারের। মরশুম অনুযায়ী আমের মতো ফল কিনে তৈরি করুন আচার।

আর তা সারা বছর বিক্রি করতে পারবেন। এছাড়াও কূল সহ বিভিন্ন ধরনের আচার-জ্যালি তৈরি করতে পারেন। আর তা করে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন। বহু মহিলা এই ব্যবসা করে মাসে হাজার হাজার টাকা রোজগার করছেন।

Business Ideas Under 10000: ফটোগ্রাফির কাজ

একটা সময় পাড়ায় থাকা ছোট স্টুডিগুলির চাহিদা ছিল। অনেকেই ক্যামেরা বন্দি করতেন তাঁদের সুন্দর মুহূর্তগুলিকে। কিন্তু স্মার্টফোনের রমরমায় অনেক কিছুই বদলে গিয়েছে। এখন আর এই সমস্ত স্টুডিওগুলির তেমন চাহিদা নেই। কিন্তু ফটোগ্রাফির কাজের অভাব নেই। সময়ের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি ছবিতেও বদল আনা হয়েছে। বিয়ে থেকে জন্মদিন, অন্নপ্রশান সহ সবেতেই এখন ছবি তোলার হিড়িক।

Business Ideas Under 10000: যোগা ক্লাস

ক্রমশ বাড়ছে কাজের চাপ! নাওয়া-খাওয়ার সময় নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে। নিজের দিকে নজর দেওয়ার সময় নেই। যদিও সুস্থ থাকতে যোগাসনের তুলনা হয় না। আর এই কাজে যদি যোগ্য হন তাহলে বাড়িতে বসেই শুরু করতে পারেন যোগার ক্লাস। এতে বিনিয়োগ (Business Ideas Under 10000) নেই বললেই চলে। বাড়ির পাশাপাশি অনলাইনেও যোগাসন শেখাতে পারেন। আর তাতে মোটা রোজগার করা সম্ভব।

Business Ideas Under 10000: খাবারের ব্যবসা

সবসময় খাবারের ব্যবসার চাহিদা আছে। মানুষ খেতে ভালোবাসে। আর ভালো যদি রান্না করতে পারেন তাহলে এই বাড়িতে বসেই শুরু করুন খাবারের ব্যবসা। ১০ হাজার টাকার কম বিনিয়োগে (Business Ideas Under 10000) এই ব্যবসা করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+