Business Ideas for Women: বাড়িতে বসে আছেন? এই পাঁচ ব্যবসা করে লাখে কামান
Business Ideas for Women: নিজের পায়ে দাঁড়াতে কে না চায়! কিন্তু প্রতি পদে চ্যালেঞ্জ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নানা ধরণের সমস্যার মুখে পড়তে হয়। সংসার ছেড়ে বাইরে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়।
যদিও সমাজ-চিন্তা ভাবনায় বদল আসছে। আজ বাড়িতে বসেই বহু মহিলাই (Business Ideas for Women) ব্যবসা করছেন। এমনই বেশ কিছু ব্যবসাইয়ীক আইডিয়া এই প্রতিবেদনে আলোচনা করা। যেখানে একেবারে কম বিনিয়োগে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

Business Ideas for Women: যে পাঁচ ব্যবসায় কম বিনিয়োগে মোটা লাভ
1. আচার বানানোর ব্যবসা (Pickle Making Business)
৮ হোক কিংবা ৮০! আচার পছন্দ হয় না এমন মানুষের সংখ্যা খুবই কম। সারা বছরই আচারের চাহিদা থাকে। বিভিন্ন ধরনের আচারের চাহিদা আছে। ফলে বাড়িতে বসে এই মহিলাদের জন্যে এটা দারুণ (pickle making business) ব্যবসা হতে পারে। এই ব্যবসা করার ক্ষেত্রে বিনিয়োগ খুবই কম। মাত্র ৫ হাজার টাকায় শুরু করা যেতে পারে এই ব্যবসা। এতে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগার কোনও ব্যাপার নয়।
2. ফুড ভ্লগিং (Food Vlogging)
আজকের দিনে ভ্লগিং (Vlog) খুবই জনপ্রিয়। বিশেষ করে ইউ টিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে অনেকেই মোটা রোজগার করছেন। মহিলাদের জন্যে দারুণ অপশন হতে পারে ফুড ভ্লগ (Food Vlog) । বাড়িতে তৈরি করা রান্নার ভিডিও হোক কিংবা বাইরে বেরিয়ে ভিডিও তৈরি করে মোটা রোজগার করা যেতে পারে। এজন্যে বিশেষ বিনিয়োগের প্রয়োজন নেই। শুধু থাকতে হবে স্মার্টফোন কিংবা ভালো ক্যামেরা।
3. রান্নাঘরেই লুকিয়ে ব্যবসা (Cooking Business Ideas)
যদি বাইরে বেরনো সমস্যা রয়েছে। চিন্তা নেই, রান্নাঘর থেকেই শুরু হোক ব্যবসা। ক্যান্টিন খুলে (Cooking business ideas) ভালো টাকা রোজগার করা যেতে পারে। সুইগি-জ্যমোটোর মতো একাধিক অপশন রয়েছে। সেগুলির মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া যাবে। এক্ষেত্রে খাবার ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। খাবার ভালো হলে এমনই কাস্টমার বেস তৈরি হয়ে যাবে।
4. জুয়েলারি ডিজাইন (Jewellery Design)
জুয়েলারি পড়তে সবাই ভালোবাসে। এমনকি আজকের দিনে পুরুষেরাও জুয়েলারি পড়েন। কিন্তু ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আর সেই ডিজাইন (Jewellery Design) বাড়িতে বসেই তৈরি করতে পারেন। আর তা করে নিজে তো বিক্রি করতে পারেন। এছাড়াও বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে মোটা অঙ্কের রোজগার সম্ভব। এমনকি এই ব্যবসা করে অনেক মহিলা আজ লাখপতি। তাও আবার কোনও বিনিয়োগ ছাড়াই।
5. নিউট্রিশনিস্ট (Nutritionist)
শিশু কিংবা মহিলা, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে শরীরে পুষ্টি যুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখন কীভাবে খেতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে একজন নিউট্রিশনিস্ট (Nutritionist) এর খুব গুরুত্বপূর্ণ। আর এই কাজ করে অনেকেই মোটা রোজগার করে থাকে। বাড়িতে বসে হোক কিংবা হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করতেই পারেন।












Click it and Unblock the Notifications