Business Ideas for Women in Kolkata: বাড়িতে বসে রোজগারের সুযোগ মহিলাদের! রইল বিস্তারিত
Business Ideas for Women in Kolkata: প্রত্যেক মহিলাই চান নিজের পায়ে দাঁড়াতে! কিন্তু সংসার এবং পারিপার্শ্বিক চাপে তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু প্রযুক্তি এবং অনলাইনের যুগে বাড়িতে বসেই অনেক অনেক কাজ করা সম্ভব।
এমনকি মহিলাদের একটা বড় বাড়িতে সংসার সামলে ( business ideas in Kolkata) একাধিক ব্যবসা করছেন। তা সে শাড়ির ব্যবসাই হোক কিংবা অন্য কিছু। যা অন্য মহিলাদেরও অনুপ্রাণিত করছে। কিন্তু অনুপ্রাণিত হলেই তো হবে না! প্রতিযোগিতার বাজারে কি এমন ব্যবসা শুরু করলে লাভ পাওয়া যাবে সেটিকে মাথায় রাখতে হবে। আর তেমনই কিছু আইডিয়া রইল এই প্রতিবেদনে। যেগুলি অল্প বিনিয়োগে বাড়ি থেকে সহজেই শুরু করা যেতে পারে। অল্পদিনেই তা থেকে লাভ পাওয়াও সম্ভব! কি সেই ব্যবসা? বিস্তারিত আলোচনা রইল-

Business Ideas for Women in Kolkata: অনলাইনে কোচিং
পড়াশোনাতে ভালো! কিন্তু দায়িত্ব সামলাতে কেরিয়ারটাই ( Online coaching/Personal Tutoring business) করা হল না। এমন মহিলাদের জন্যে অনলাইন কোচিং সিস্টেম দারুন একটি ব্যবসা হতে পারে। অনলাইনে বিস্তার অনেক বেশি! ফলে শুধুমাত্র পড়াশোনার মধ্যেই যে সীমাবদ্ধ না রাখাই ভালো। কেউ যদি ভালো নাচতে পারেন কিংবা আঁকাতে পারেন তাঁরাও অনলাইনে কোচিং ক্লাস খুলে অন্যদিকে তা শেখাতে পারেন। বর্তমানে অনেকেই অনলাইনে যোগা শিখছেন! চাহিদা রয়েছে। ফলে সহজেই অনলাইনে ক্লাস করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এছাড়াও একাধিক অ্যাপ রয়েছে। সেগুলির সঙ্গে যুক্ত হয়েও অনলাইনে ক্লাস করাতে পারেন।
Business Ideas for Women in Kolkata: বাড়িতে তৈরি কেক কিংবা বেকারি প্রোডাক্ট বিক্রি করতে পারেন
অনেকই বাড়িতে কেক কিংবা বেকারির বিভিন্ন জিনিস বানান! যদিও সেগুলি পরিবারের মধ্যেই সীমাবন্ধ থাকে। কিন্তু তা রাখবেন কেন। অনলাইনের মাধ্যমে পৌঁছে দিন সবার কাছে। খুব অল্প বিনিয়োগেই মহিলারা এই ব্যবসা শুরু করতে পারেন। তাও আবার কিনা বাড়িতে বসেই। কেক কিংবা বেকারি প্রোডাক্টের ভালো চাহিদা আছে। সংসার সামলে সেই চাহিদা মেটাতেই পারেন। এক্ষেত্রে ফেসবুক, হোয়াটস অ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে ডিজিটাল প্রমোশন করতে পারেন।

Business Ideas for Women in Kolkata: পছন্দমতো ডিজাইন করা শাড়ি-জামার ব্যাবসা
অনেকেই বুটিক খুলে ব্যবসা করেন। আপনারও কি এমন শখ আছে! তাহলে চিন্তা কীসের! বাড়িতে বসেই অনলাইনে খুলে ফেলুন শাড়ির বুটিক। তবে প্রতিযোগিতার বাজারে কিছু আলাদা করতে পারেন। ক্রেতাদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী ডিজাইন (Customised Saree) করা শাড়ি কিংবা পোশাক বানিয়ে দেওয়ার সুযোগ রাখতে পারে। এতে মানুষের আগ্রহ থাকবে অনেক বেশি। ফেসবুক লাইভ কিংবা ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করুন।
Business Ideas for Women in Kolkata: ডোমেস্টিক হেল্প
কর্মসূত্রে সবাই ব্যস্ত। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতে বহু (Domestic help services) মানুষ আছেন যারা বাড়িতে একাই থাকেন! অনেকেই আছেন অসুস্থ অবস্থায় রয়েছেন। এমন ক্ষেত্রে বিভিন্ন লোকের প্রয়োজন হয়। রান্নার লোক থেকে দেখাশোনা! ফলে বাড়িতে একটি অফিস খুলে কিংবা অনলাইনে ওয়েবসাইট খুলে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে।

Business Ideas for Women in Kolkata: প্নান্ট/নার্সারি
অনেকেরই গাছের শখ আছে! কিন্তু গাছের ঠিক মতো যত্ন না নেওয়ার ফলে একটা সময় পর মরে যায় গাছগুলি। এমনকি গাছের সার কিংবা অন্যান্য জিনিসও পাওয়াটা চ্যালেঞ্জের হয়ে যায়। এই অবস্থায় অনলাইনে নার্সারি সংক্রান্ত একটি ওয়েবসাইট কিংবা পেজ খুলে ব্যবসা শুরু করা যেতে পারে। তবে ক্ষেত্রে গাছের বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকাটা প্রয়োজন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications