Business Ideas During Festival: প্রত্যেকদিন ১০ হাজার টাকা রোজগার! জানতে হলে পড়ুন এই প্রতিবেদন
Business Ideas During Festival: কাউন্টডাউন শুরু! আলোর উৎসব আসতে আর বেশি দেরী নেই। আর এই উৎসবের মরশুমে বাড়তি রোজগারের আশা করছেন। তাহলে দারুণ কয়েকটা ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। একেবারে অল্প বিনিয়গে এই ব্যবসা শুরু করা যেতে পারে।
যদি কোয়ালিটি এবং মানুষের চাহিদা মিলে যায় তাহলে দিওয়ালী (Diwali)-কালীপুজোর (KaliPuja2023) সময় প্রত্যেকদিন ১০০০০ টাকা রোজগার (Business Ideas During Festival) করতে পারবেন।

- Business Ideas During Festival: ইলেকট্রিক লাইটের ব্যবসা
কালীপুজো কিংবা দিওয়ালীর রাত মানেই আলোর উৎসব। বিভিন্ন রঙের ইলেকট্রিক আলো দিয়ে এই সময় বাড়ি কিংবা কর্মস্থলকে মানুষ সাজিয়ে তোলেন। কয়েক কোটি টাকার ইলেকট্রিক আলো এই সময় গোটা দেশজুড়ে বিক্রি হয়। ফলে এই সময় আলোর ব্যবসা (LED Light Business) করতে পারেন।
সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের আলো বাজারে এসেছে। দাম বেশি হলেও মানুষের পছন্দের তালিকার প্রথমেই থাকে সেগুলি। নুন্যতম ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। প্রত্যেকদিন ৫ থেকে ১০ হাজার টাকা রোজগারের (Business Ideas During Festival) সুযোগ আছে।
- Business Ideas During Festival: মোমবাতির ব্যবসা
উৎসবের মরশুম। শুধু লাইটই নয়, মোমবাতিরও বেশ (Candle Business) চাহিদা আছে। একেবারে কম বিনিয়োগে এই ব্যবসা (Business Ideas During Festival) জমে যাবে। দিওয়ালীর সময় লাইটের সঙ্গে মোমবাতি জ্বালিয়েও অনেকে বাড়ি সাজান। মোমের আলোয় দূর হয় অন্ধকার। ফলে মোমবাতির ব্যবসা শুরু করতে পারেন। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইনের বাতির চাহিদা বেশি অনেক। সেগুলির প্রোমোশন যদি করেন তাহলে ব্যবসা আরও ভালো হতে পারে।
- Business Ideas During Festival: মাটির প্রদীপ
সময়ের সঙ্গে এলইডি লাইটের চাহিদা থাকলেও এখনও মাটির প্রদীপ (Pradip Business) ব্যবহার হয়। বিশেষ করে বাঙালিদের ঘরে মাটির প্রদীপ জালানোর চাহিদা আছে। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন।
উৎসবের মরশুম তো বটেই, সারা বছর এই ব্যবসা (Business Ideas During Festival) থেকে মোটা অঙ্কের লাভ পাবেন। যে কোনও উৎসব তো বটেই, বিভিন্ন সম্প্রদায়ের পুজো কিংবা যে কোনও ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রদীপ। আর এই ব্যবসা শুরু করার এটাই সেরা সময় বলেই মনে করা হচ্ছে ।












Click it and Unblock the Notifications