Business Ideas 2023: পাউরুটি বানিয়ে ৫০ হাজার টাকা রোজগার! কীভাবে শুরু করবেন এই ব্যবসা
Business Ideas 2023: ব্যবসা শুরু করার কথা ভাবছেন! যেখানে বিনিয়োগ কম, লাভ বেশি এমন কিছু ব্যবসার কথা ভাবছেন। তাহলে দারুন একটি Business Idea রইল এই প্রতিবেদনে। এই ব্যবসায় মন্দা নেই বললেই চলে।
কারণ প্রত্যেকদিন সকালেই চাহিদার মধ্যে থাকে এই খাবারটি। চাহিদা দিনে দিনে বাড়ছে। ভাবছেন তো কি এমন ব্যবসা? সেই বিষয়েই বিস্তারিত ভাবে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Business Ideas 2023: বাড়িতেই শুরু করুন ব্রেড ফ্যাক্টারি
একেবারে বাড়িতেই শুরু করতে পারেন ব্রেড (Bread Factory) ফ্যাক্টারি। বাচ্চার টিফিনে হোক কিংবা সকালের জল খাবারে সবসময় প্রয়োজন পড়ে পাউরুটির। এখনও আরও বিভিন্ন খাবার বানাতেও বিভিন্ন ধরনের পাউরুটির প্রয়োজন পড়ে। চাহিদা দিনে দিনে বাড়ছে।
এই অবস্থায় ব্রেড কিংবা পাউরুটির ব্যবসা শুরু করতেই পারেন। কম বিনিয়োগে ধীরে ধীরে এই ব্যবসা শুরু করতে পারেন। এজন্যে বাড়তি জায়গার (Bread Business) প্রয়োজন নেই। বাড়ির ছোট জায়গাতেই শুরু করা যেতে পারে এই কাজ।
Business Ideas 2023: কত টাকা বিনিয়োগ করতে হবে
আপনার বাজেট কম হলে ছোট পরিসর থেকে এই ব্যবসা (Bread Business) শুরু করা যায়। তবে যদি বড় করেই ভাবেন তাহলে নুন্যতম পাঁচ লাখ টাকা নিয়ে নামতে হবে। ভালো ভাবে মেশিন বসিয়ে ফ্যাক্টারি তৈরি করতে ৫০০ থেকে ৮০০ বর্গফুটের জায়গা প্রয়োজন। এছাড়াও ৫ থেকে ছয় জন শ্রমিকের প্রয়োজন। তবে প্রথমেই ছোট থেকেই ব্যবসা শুরু করা ভালো।
FSSAI এর লাইসেন্স প্রয়োজন
পাউরুটি কিংবা ব্রেড যেহেতু একটি খাবার উপকরণ। ফলে রেজিস্ট্রেশন ( Business Ideas 2023) থাকাটা প্রয়োজন। ফলে ব্যবসা শুরু করার আগেই FSSAI license তৈরি করে নিতে হবে। পাশাপাশি জিএসটি নম্বর বাধ্যতামূলক।
এর পাশাপাশি, আপনার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকেও NOC নেওয়া উচিত। যদি ব্যবসাকে বড় করে ভাবতে চান! একটি ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই প্রাথমিক এই কাজগুলি করে নেওয়াটা প্রয়োজন।
Business Ideas 2023: প্রত্যেকমাসে কত রোজগার
শুধু বিনিয়োগ করে ব্যবসা বাড়ালেই তো হবে না! প্রয়োজন রোজগারও। তবে চাহিদা যেহেতু বেশি তাই খুব একটা পিছনে ফিরে তাকাতে হবে। সাধারণত একটি রুটির প্যাকেটের দাম ৩০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও পিজ্জা বা এই ধরনের কিছু ব্রেড আছে সেগুলির দাম আরও বেশি।
কিন্তু খরচ বেশি নয়। তবে প্রতিযোগিতা আছে। মার্কেট তৈরি করতে হবে। ভালো কোয়ালিটি এবং দামটা খুবই গুরুত্বপূর্ণ। কম বিনিয়োগ করে শুরু করলেও মাসে ৫০ হাজার টাকা রোজগার করা যাবে এই ব্যবসা করে। রিটেল-খুচরোর পাশাপাশি অনলাইনেও বিক্রি করতে পারেন পাউরুটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications