Business Idea Under 10000: শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুরু করুন এই ব্যবসা! চিন্তামুক্ত হবে ভবিষ্যৎ
Business Idea Under 10000: ব্যবসা করতে চান! তাও আবার একেবারে কম পুঁজিতে। কিন্তু কি ব্যবসা শুরু করবেন বুঝতে পারছেন না। সেই কারনেই প্রতিবেদন। প্রত্যেকদিনই ওয়ান ইন্ডিয়া বাংলা বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দিয়ে থাকে। শুধু তাই নয়, একেবারে কম পুঁজি ঢেলে কিভাবে লাভের মুখ দেখা সম্ভব সে বিষয়েও পরামর্শ থাকে প্রতিবেদনে। তেমনই নতুন একটি ব্যবসায়িক আইডিয়া রইল এই প্রতিবেদনে-
শিক্ষা ক্ষেত্রে বই থেকে খাতা কিংবা পেনের চাহিদা সারা বছরই থাকে। এখন ইংরেজি মিডিয়াম স্কুলগুলির চাহিদার শেষ নেই। ফলে বইখাতার স্টেশনারি ব্যবসা (Stationery Business) শুরু করতেই পারেন। একেবারে কম পুঁজিতে। বিভিন্ন ধরনের স্টেশনারি প্রোডাক্টসের (Stationary Items) চাহিদা কোনও দিন কমবে না। কিন্তু কীভাবে শুরু করবেন এই ব্যবসা? জানুন খুঁটিনাটি তথ্য-

Business Idea Under 10000: জায়গা খুব গুরুত্বপূর্ণ
এই ব্যবসা শুরু করার আগে জায়গাটা ভালো করে বেছে নিতে হবে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ব্যবসা শুরু করলে লাভ গুণে শেষ হবে না। ফলে প্রথমেই জায়গাটা ঠিক করে ফেলুন। পেন, পেন্সিল, নোট পেড (Stationary Items) এর মতো জিনিসের চাহিদা সারা বছরই থাকবে। এর সঙ্গে বিয়ের কার্ড থেকে শুরু করে উপহারের জিনিস রেখে বাড়তি উপার্জন করতেই পারেন।
Business Idea Under 10000: কত টাকার প্রয়োজন
একটা ভালোভাবে স্টেশনারি দোকান খুলতে নুন্যতম ৫০ থেকে ৬০ হাজার টাকার প্রয়োজন। তবে প্রাথমিক ভাবে কম বিনিয়োগ করে সীমিত জিনিস নিয়ে খুলতেই পারেন দোকান। তবে একটা ঠিক ভাবে দোকান খুলতে গেলে ৩০০ থেকে ৪০০ স্কয়ার মিটারর জায়গা লাগবে। স্টেশনারি দোকান খোলার সঙ্গে সঙ্গে 'শপ অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট' এর অধীনে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
Business Idea Under 10000: রোজগার কেমন?
দোকানে যদি ব্র্যান্ডেড স্টেশনারি পণ্য বিক্রি করেন তাহলে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারেন। অন্যদিকে লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে রোজগার দুই থেকে তিনগুন হতে পারে। পুঁজি না ]থাকলে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতেই পারেন এই ব্যবসা। কলম, পেন্সিল, নোটবুক বিক্রি করে ব্যবসা বাড়াতে পারেন। ব্যবসার শুরুতে পাইকারি হারে স্টেশনারি আইটেম কিনুন। এরপর স্কুল, কলেজে গিয়ে তা বিক্রি করুন। প্রয়োজনে স্কুল কিংবা কলেজের সঙ্গে যোগাযোগ করে ব্যবসা বাড়াতে পারেন।












Click it and Unblock the Notifications