Business Idea: বিয়ে করবে অন্যরা, রোজগার হবে আপনার! কীভাবে? রইল সেই প্ল্যান
Business Idea: সামনেই বিয়ের মাস! বিয়ের একেবারে লম্বা লাইন লেগে যাবে। আর এই মরশুমে বাড়তি রোজগার করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় সবাই বাড়তি রোজগারের আশা করছেন।
চাকরির পাশাপাশি বিভিন্ন কাজে নিযুক্ত করছেন নিজেদেরকে। ব্যবসায় বিনিয়োগ (Business Idea) করছেন।

- Business Idea:একেবারে ইউনিক ব্যবসা
তেমনই একটি দারুন ব্যবসা হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট (Event management) কিংবা Tent House Business। একেবারেই ইউনিক একটি ব্যবসা এটি। ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি এই কাজ করতে পারেন। কীভাবে করবেন, কি কি জিনিসের প্রয়োজন হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে উল্লেখ করা হল। এমনকি এই ব্যবসায় কত টাকা বিনিয়োগ (Business Idea) সেটাও উল্লেখ রইল এই প্রতিবেদনে।
- Business Idea: কি কি জিনিসের প্রয়োজন?
বিয়ে শব্দটা ছোট হলেও দায়িত্ব এবং কাজ অনেকটাই বড়। প্রয়োজন অনেক লোকবলের। তবে এখন লোকবলের খুবই অভাব। আর তাই বিয়ের সবটাই ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে দিচ্ছেন অনেক। তাঁরাই কার্ড ছাড়ানো থেকে মটন কেনা, সবটাই করে থাকেন। এমনকি বাঁশ লাগানো থেকে টেবিল চেয়ার এবং ডেকোরেশনের কাজও দেখতে হয়। ধীরে ধীরে খুবই জনপ্রিয় হচ্ছে এই ব্যবসা। এই ব্যবসায় অনেক ক্ষেত্রেই বাইরের লোকের উপর নির্ভর করতে হয়। ছোট ছোট বিষয়ে জিনিস নিয়ে কাজ করতে হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। আর সম্নস্ত জিনিস নিজে কিনে যদি ইভেন্ট ম্যানেজমেন্টের (Event management) কাজ শুরু করেন তাহলে বিনিয়োগ (Business Idea) প্রথমদিকে বেশি হলেও লাভ গুনতে পারবেন দীর্ঘদিন।
- Business Idea: বিনিয়োগ কত?
প্রথম ভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট (Event management) ব্যবসা খুলতে নুন্যতম ৫০ হাজার থেকে এক লাখ টাকা প্রয়োজন হবে। এক্ষেত্রে যদি টাকা কম থাকে তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা জজনা থেকে লোন নিতে পারবেন। তবে এই ব্যবসায় বিশ্বাসযোগ্যতা খুবই প্রয়োজন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রচার করুন। কাজ যদি করে থাকেন কোনও সেই লিঙ্ক কিংবা ভিডিও শেয়ার করুন। পাশাপাশি বিভিন্ন বিয়ের জন্যে ভাড়া দেয় এমন বাড়িগুলির সঙ্গে যোগাযোগ গড়ে তুলুন। এতে ব্যবসা (Business Idea) পেতে সুবিধা হবে
- Business Idea: কত আয়?
দিনে দিনে এই ব্যবসায় (Event management) চাহিদা বাড়ছে। ঠিক ভাবে যদি করা যায় তাহলে প্রথমদিন থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ আছে। এমনকি বিয়ের (Business Idea) মরশুমে লাখ টাকা রোজগার হলেও অবাক হবেন না।












Click it and Unblock the Notifications