Business Idea: কম খরচে শুরু করুন কাগজের এই দারুন ব্যবসা! মাসে ৬০ হাজার নিশ্চিত রোজগার

Business Idea: মোটা অঙ্কের বিনিয়োগ করে কোনও ব্যবসা শুরু করতে চাইছেন! কিন্তু কি ব্যবসা করা যেতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই। তাহলে আপনার জন্যে এই প্রতিবেদন। খুবই কম বিনিয়োগ করে শুরু করতেই পারেন এই ব্যবসা।

এই ব্যবসার ( Business Idea) ক্ষেত্রে প্রতিযোগিতাও অনেক কম। সবথেকে বড় ব্যাপার এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে সরকার নানা ভাবে সাহায্য করে থাকে! ভাবছেন তো কি এমন ব্যবসা তা যেখানে সরকারি সুবিধাও পাওয়া যায়!

banana paper

কলা থেকে কাগজ ( Banana Paper Business) তৈরির ব্যবসা

একেবারে কম পুঁজিতে শুরু করতেই পারেন কলা থেকে কাগজ ( Banana Paper Business) তৈরির ব্যবসা। একটি ছোট জায়গাতে ম্যানিফেকচারিং ইউনিট বসিয়ে ( Business Idea) কাজ শুরু করা যাবে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশন অর্থাৎ KVIC কলা কাগজ উৎপাদন ইউনিট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। কীভাবে এই ব্যবসা শুরু করা যাবে তা বিস্তারিত আলোচনা হল এই প্রতিবেদনে।

Banana Paper আসলে কি?

Banana Paper এই প্রকার কাগজ। কলা গাছের ছাল এবং কলার খোসার তন্তু থেকে তৈরি হয়। সাধারণ কাগজের তুলনায় কলার তন্তু দিয়ে তৈরি কাগজ অনেক বেশি ডেন্সিটি। শুধু তাই নয়, অনেক বেশি মজবুত। সবথেকে বড় ব্যাপার অনেক বেশি পরিবেশ বান্ধব। বর্তমানে কলার তন্তু দিয়ে তৈরি এই ধরনের কাগজের চাহিদা বাজারে রয়েছে। এই ধরনের কাগজ দিতে বিভিন্ন ধরনের ব্যাগ এবং নানা সামগ্রিও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাসে ৬০ হাজার টাকা রোজগার কোনও ব্যাপারই নয়।

Business Idea: কত টাকা খরচ হবে

খাদি ও গ্রামীণ শিল্প কমিশন অর্থাৎ KVIC এর রিপোর্ট বলছেন, এই ব্যবসা পুরোদমে শুরু করতে ১৬ লাখ ৪৭ হাজার টাকার দরকার পড়বে। তবে এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে নিজের পকেট থেকে লাখ টাকা ঢালার কোনও প্রয়োজন নেই। মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা ঢেলে এই ব্যবসা শুরু করতেই পারে। বাকি টাকা ফাইনান্স থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এমনকি ১১ লাখ ৯৩ হাজার টাকার মেয়াদী ঋণ পাওয়া যাবে এবং ২ লাখ ৯ হাজার টাকা কার্যকরী মূলধনের জন্য অর্থায়ন করা হবে।

পিএম মুদ্রা যোজনা থেকে লোন পাওয়া যাবে

শুধু ব্যাঙ্ক নয়, প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা ( Pm Mudra Yojana loan) থেকেও এই ব্যবসা ( Business Idea) করার জন্যে লোন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। যে কোনও গ্রামীণ ব্যাঙ্ক কিংবা সাধারণ ব্যাঙ্ক থেকেও এই লোন সহজেই পাওয়া যেতে পারে। তবে জিএসটি সহ বেশ কিছু নথি প্রথম থেকে তৈরি রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+