Business idea: দিনে ১০০০ টাকা রোজগার করা সম্ভব! শুধু বসিয়ে ফেলতে হবে এই তিন মেশিন
Business idea: দেশের বাজারে ইতিমধ্যে সিঙ্গল ইউজ (Single Use Plastic) প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে একাধিক সংস্থা ধাক্কা খেয়েছে। যদিও সরকারের (Govt) এহেন সিদ্ধান্তে নতুন করে ব্যবসার পথও খুলে গিয়েছে।
প্লাস্টিক নিষিদ্ধ হতেই Non Woven ব্যাগের চাহিদা বেড়ে গিয়েছে। আর এই চাহিদার কথা মাথায় রেখে ছোট বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই ব্যাগের ব্যাপক চাহিদা আছে। ফলে এই ব্যাবসা (Business idea) করে মাসে লাখ টাকা রোজগার করা সম্ভব।

Business idea: কম বিনিয়োগ বেশি লাভ
Non Woven ব্যাগ সংক্রান্ত ব্যবসায় বিনিয়োগ অনেক বেশি লাভ দিতে পারে। প্লাস্টিক নিষিদ্ধ হতেই এহেন ব্যাগের চাহিদা বেড়ে গিয়েছে। আর তাই অনেকেই এই ব্যাবসায় বিনিয়োগ (Business idea) করছেন। নুন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন।
এই ব্যাগ তৈরি করতে তিনটি মেশিন কিনতে লাগবে। যেমন এর মধ্যে রয়েছে ফ্যাব্রিক কাটিং মেশিন, সিলিং মেশিন এবং হাইড্রোলিক পাঞ্চিং মেশিন। বাজারে এই মেশিন পেয়ে যাবেন। অনলাইনেও পাওয়া গেলেও খরচ অনেক বেশি হবে।
Business idea: কীভাবে Non Woven ব্যাগ তৈরি হয়
সবার আগে ফ্যাব্রিক কাটিং মেশিনের সাহায্যে ফ্র্যব্রিককে ব্যাগের মতো করে কেটে নিতে হবে। এরপর সিলিং মেশিনের সাহায্যে সেলাই করতে হবে। এরপর হাইড্রোলিক পাঞ্চিং মেশিন ব্যবহার করে ব্যাগের হ্যান্ডেল কেটে নিতে হবে। ব্যাগটিকে একটি বিভিন্ন ডিজাইন দিতে চান তাহলে প্রিন্টিং মেশিন ব্যবহার করতে পারেন। প্রয়োজনে কোম্পানির লোগো এবং অন্যান্য ডিজাইনও তৈরি করতে পারেন। ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে বিষয়টি (Business idea)নিয়ে গবেষণা করে নিন।
Business idea: প্রত্যেকদিন ১০০০ টাকা রোজগার
বাজারে এহেন ফ্যাব্রিক পাওয়া যায়। একসঙ্গে যদি অনেকটা কিনে নেন তাহলে খরচ অনেক কম পড়বে। কাপড় পাওয়া মাত্রই মেশিনের মাধ্যমে দিনে ৫ হাজারের বেশি ব্যাগ তৈরি করা যাবে। Non Woven এর মাধ্যমে তৈরি ব্যাগ ১০০ টাকা কিলোতে বিক্রি হয়।
ভালো যদি কোয়ালিটি হয় তাহলে ১৫০ টাকা প্রতি কিলোয় তা বিক্রি করতে পারবেন। এভাবে যদি রোজ আপনি ব্যাগ বিক্রি করতে পারেন তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত রোজগার সম্ভব। ব্যবসা (Business idea) বাড়াতে সোশ্যাল মিডিয়া এবং ই-কর্মাস সাইটগুলিকে ব্যবহার করুন।












Click it and Unblock the Notifications