Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: আবর্জনা থেকেই খুঁজে বের করুন 'রত্ন', বাড়িতে বসেই রোজগার জমে যাবে

Business Idea: ব্যবসা করার ইচ্ছা অনেকেরই মনের মধ্যে থাকে। কিন্তু নানা প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠে না। কারও ক্ষেত্রে চাকার অভাব, কারও পরিকল্পনার অভাব, কারও আবার সময়ের অভাব। কেউ হয়ত বুঝে উঠতে পারেন না, ঠিক কোন ব্যবসা করবেন।

সম্প্রতি এক বিশেষ ব্যবসায় মন দিয়েছেন অনেকে। তাতে লাভও হচ্ছে, আবার খরচও বিশেষ নেই। যাঁরা হাতের নানারকম কাজ করতে পছন্দ করেন, তাঁরা বাড়িতে বসে অনায়াসে এই ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন।

business idea of waste

Business Idea: সামান্য উপাদানেই জমে যাবে ব্যবসা

এই ব্যবসা হল বর্জ্য পদার্থের ব্যবসা। হ্য়াঁ, ঠিকই বুঝেছেন। যা কিছু ফেলে দেওয়া হয়, তা দিয়ে জিনিস তৈরি করে বিক্রি করাই এই ব্যবসার মূল উপজীব্য। হতে পারে কোনও গয়না, কোনও ঘর সাজানোর জিনিস। কীভাবে করবেন? খুব সামান্য উপাদান দিয়েই এই ব্যবসা (Business Idea) শুরু করা যাবে। বর্জ্য পদার্থ রিসাইক্লিং করতে হবে।

Business Idea: ভ্যাটেই লুকিয়ে রত্ন

ধরে নেওয়া যাক, বাড়ি থেকে বাসকেটে ভরে যা কিছু প্রতিনিয়ত ফেলে দেওয়া হয়, তার মধ্যে থাকতে পারে আপনার প্রয়োজনীয় জিনিস। আবার পুরসভার ভ্যাটে যে আবর্জনা পড়ে থাকে, তার মধ্যে থেকেও আপনি বেছে নিতে পারেন দরকারি সরঞ্জামটি। এরপর সেটিতে রঙ লাগিয়ে নিজের মতো একটি ডিজাইন তৈরি করে ফেলুন। আর তাতেই জমে যাবে ব্যবসা (Business Idea)।

Business Idea: বাড়িতে বসেই করা যাবে

দেখে বোঝার উপায় থাকবে না যে এটি বর্জ্য পদার্থ দিয়ে তৈরি। এরপর সেগুলি দোকানে বা অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইনে এগুলি অনেক বেশি দামে বিক্রি হয়। খরচ যেহেতু খুব বেশি হয় না, তাই লাভের অঙ্ক ভালই থাকবে হাতে। কোনও অফিসও খোলার প্রয়োজন নেই। বাড়িতে বসে সহজেই করা যাবে এই ব্যবসা (Business Idea)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+