Business Idea: মাত্র ১ লাখ টাকার মেশিনে দু'ঘন্টায় ১৫ হাজার টাকা রোজগার! এই ব্যবসায় খুলবে ভাগ্য
Business Idea: ব্যবসা করার পরিকল্পনা রয়েছে! তাহলে দারুণ একটা ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। যেখানে বিনিয়োগ মাত্র এক লাখ টাকা। আর সেই মেশিন থেকে দু'ঘন্টায় ১৫ হাজার টাকা রোজগার করতে পারবেন। এই ব্যবসায় গোটা বছর চাহিদা আছে। এমনকি তা ক্রমশ বাড়ছে।
এই অবস্থায় বাজার যদি ধরতে পারেন তাহলে কয়েকমাসের মধ্যে বিনিয়োগের (Business Idea) টাকাও সম্পূর্ণ ভাবে উঠে আসবে।

- Business Idea: ১০ লাখ মেশিনের মিনি ভার্সন
গত বছর আগেও এই মেশিনের নুন্যতম দাম ছিল ১০ লাখ টাকা। কিন্তু এই মেশিনের মিনি ভার্সন বাজারে চলে এসেছে। এই মেশিনের নাম Automatic Bouffant Cap Making Machine। যার সাহায্যে Bouffant Cap বানানো সম্ভব হয়। হাসপাতাল, মেডিক্যাল ক্যাম্প কিংবা ল্যাব-ক্লিনিক এই সার্জিকাল Cap-এর চাহিদা আছে। ডাক্তার থেকে শুরু করে মেডিক্যাল স্টাফ-নার্স সবাই এই ক্যাপ ব্যবহার করে। অন্যান্য ক্ষেত্রেও Bouffant Cap -এর চাহিদা আছে। ফলে এই ব্যবসা শুরু করতেই পারেন।
- Business Idea: খরচ মাত্র ৫০ পয়সা
তবে এই ব্যবসা শুরু করার আগে মার্কেট সার্ভে করে নিতে হবে। বাজার-চাহিদা বিশ্লেষণ করে ফেলুন। পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল কিংবা ক্লিনিক কিংবা ওষুধের দোকানে গিয়ে বাজারে থাকা Bouffant Cap এর দাম এবং অন্যান্য জিনিস খতিয়ে দেখুন। একটি সার্জিক্যাল ক্যাপ তৈরি করতে খরচ হয় ৫০ পয়সা। বাজারে পাঁচ টাকা একটা বিক্রি হয়। ফলে মোটা লাভ রয়েছে এই ব্যবসায়। Automatic Bouffant Cap Making Machine মাত্র ১ ঘন্টায় ১৫০০০ প্রোডাক্ট বানাতে পারে। মাত্র দু'ঘন্টায় ৩০,০০০ প্রোডাক্ট তৈরি করা সম্ভব। আপনি যদি প্রতিটি সার্জিক্যাল ক্যাপের উপর মাত্র 50 পয়সা নিট লাভ পান, তাহলে 30,000 এর উপর ₹ 15000 এর নিট মুনাফা হবে।
- Business Idea: কীভাবে বাজারজাত করবেন
খোলা মার্কেটে নিজের প্রোডাক্টকে পরিচয় করান। কেন আপনার তৈরি সার্জিকাল ক্যাপ কিনবেন তা বোঝান। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে গিয়ে নিজের তৈরি প্রোডাক্ট দিন। ধীরে ধীরে নিজের বাজার তৈরি করুন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করতে পারেন। এমনকি অনলাইনের মাধ্যমেও নিজের প্রোডাক্ট বিক্রি করুন।












Click it and Unblock the Notifications